জোমাটো অ্যাপে এবার একটি শহরের মধ্যে সর্বোচ্চ 40 কিমি দূরে অবস্থিত রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা যাবে।
Photo Credit: NDTV Profit/Vijay Sartape
Zomato will now deliver food from restaurants up to 40Km away
রসনা তৃপ্তির জন্য এখন থেকে আর সময় খরচ করে পছন্দের রেস্টুরেন্টে নিজেকে যেতে হবে না। Zomato অ্যাপে এবার বহু দূরে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার বাড়িতে অর্ডার করতে পারবেন। অ্যাপ নির্ভর অনলাইন ফুড ডেলিভারি সংস্থাটি 'লিমিটলেস ডেলিভারি' নামে একটি নতুন পরিষেবা চালু করেছে। যার মাধ্যমে একটি শহরের মধ্যে 40 কিলোমিটার দূর থেকেও খাবার হোম ডেলিভারি পাওয়া যাবে। এতদিন ব্যবহারকারীর দেওয়া লোকেশন বিশ্লেষণ করে মূলত কাছাকাছি এলাকার হোটেল বা রেস্টুরেন্ট হোম পেজে দেখাত জোমাটো। কিন্তু লিমিটলেস ডেলিভারি ফিচারে ভৌগলিক সীমাবদ্ধতা অনেকটা শিথিল করতে চলেছে তারা।
বর্তমানে জোমাটোর লিমিটলেস ডেলিভারি কলকাতা, চেন্নাই, দিল্লি এনসিআর, মুম্বই, পুনে, ও হায়দরাবাদে গ্রাহকদের পরিষেবা দিতে শুরু করেছে। সাধারণত দ্রুত ডেলিভারি নিশ্চিত করা এবং খাবারের গুণমান বজায় রাখতে ফুড ডেলিভারি অ্যাপগুলি অর্ডারের দূরত্ব নির্দিষ্ট সীমার বাইরে যেতে দেয় না। বেশি দূরে থাকলেই অর্ডার রেঞ্জের বাইরে দেখায়।
তবে এখন জোমাটো তাদের গ্রাহকদের সঙ্গে শহরের দূরবর্তী এলাকার জনপ্রিয় হোটেল, রেস্টুরেন্ট, এবং ক্যাফের মধ্যে সংযোগ তৈরি করতে চাইছে। ফলে শহরের এক প্রান্তের ভোজন রসিকরা অনলাইনে অপর প্রান্তের দোকান থেকে খাবার আনিয়ে নিতে পারবে। আগে যে সব প্রতিষ্ঠানের খাবারের স্বাদ পেতে নিজে যেতে হত, সেখান থেকেও এবার বাড়িতে বসে খাবার অর্ডার করার সুবিধা মিলবে।
দূরের রেস্টুরেন্ট থেকে খাবার বাড়ি আনার জন্য অ্যাপের হোম স্ক্রিনের 'এক্সপ্লোর মোর' সেকশনে একটি বিশেষ কুইক লিঙ্ক রেখেছে জোমাটো। সেখানে ট্যাপ করলেই একে একে লিস্টেড রেস্টুরেন্টের নাম দেখতে পাবে গ্রাহকরা। এছাড়াও, অ্যাপে নাম সার্চ করেও অর্ডার দেওয়া যাবে।
নতুন পরিষেবা প্রসঙ্গে জোমাটোর চিফ এক্সিকিউটিভ অফিসার আদিত্য মঙ্গল বলেছেন যে, "অনেক গ্রাহকের এমন কিছু প্রিয় রেস্তোরাঁ আছে, যেগুলো তাঁদের বাড়ির কাছাকাছি নয়। লিমিটলেস ডেলিভারির মাধ্যমে এবার তাঁরা সর্বোচ্চ 40 কিলোমিটার দূরের রেস্তোরাঁ থেকেও খাবার অর্ডার করতে পারবেন।"
Zomato কোম্পানির নয়া উদ্যোগে প্রতিষ্ঠিত খাবারের আউটলেটগুলি শহরের বিভিন্ন প্রান্তে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছনোর সুযোগ যাবে। তবে 40 কিমি দূরের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে ডেলিভারি চার্জ কত দিতে হবে বা অতিরিক্ত কেমন মাশুল প্রযোজ্য হবে, তা এখনও স্পষ্ট করেনি সংস্থা। দূরবর্তী এলাকার রেস্তোরাঁ থেকে খাবার বাড়ি পৌঁছতে কতক্ষণ সময় লাগবে, সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo to Launch a Phone With Massive 12,000mAh Battery: Report