Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন

JioHome-এর দীপাবলি অফারে 10 মাসের রিচার্জের সঙ্গে অতিরিক্ত 5 মাস ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে।

Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন

Photo Credit: Jio

JioHome is offering free Wi-Fi for 5 months

হাইলাইট
  • দীপাবলি অফারে JioHome গ্রাহকদের 5 মাস ফ্রি-তে Wi-Fi ব্যবহারের সুযোগ
  • 10 মাসের রিচার্জে মোট 15 মাস পরিষেবা পাওয়া যাবে
  • Jio তাদের X অ্যাকাউন্ট থেকে অফারটি পোস্ট করেছে
বিজ্ঞাপন

দীপাবলি উপলক্ষে রাস্তার পাশে ছোট দোকান থেকে শহরের বড় শপিং মল, সর্বত্রই চলছে নানা আকর্ষণীয় অফার। এরই মধ্যে Jio তাদের গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা দীপাবলি অফারে টানা পাঁচ মাস সম্পূর্ণ বিনামূল্যে Wi-Fi পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে অফারের বিষয়ে বলেছে। কীভাবে এই অফারের সুবিধা পাওয়া যাবে, তাও বিস্তারিত জানিয়েছে জিও। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে JioHome-এর স্পেশাল ফেস্টিভ ওয়াই-ফাই অফার ক্লেইম করতে পারবে গ্রাহকরা।

Jio দিচ্ছে 5 মাস ফ্রি Wi-Fi

দীপাবলি স্পেশাল অফারের অধীনে জিও গ্রাহকরা পাঁচ মাসের জন্য বিনামূল্যে Wi-Fi পরিষেবা পাবে। এই সুবিধা পেতে গেলে জিওহোম কাস্টমারদের 10 মাসের রিচার্জ একবারে করতে হবে। 10 মাসের রিচার্জে মোট 15 মাস পরিষেবা পাবে গ্রাহকরা। ফলে অতিরিক্ত খরচ ছাড়াই পাঁচ মাসের বাড়তি ভ্যালিডিটি মিলছে।

জিওর নতুন অফারের সুবিধা খুব সহজেই ক্লেইম করা যাবে। এর জন্য কোনও জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে না। শুধু নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8219582195 নম্বরে মিসড কল দিতে হবে। তারপর ওই নম্বরে জিওর তরফে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করলেই পাঁচ মাসের জন্য ফ্রি-তে ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করা যাবে।

Jio তাদের ওয়েবসাইটে আরও একটি অফার চালু করেছে। যেখানে দুই মাসের JioHome প্ল্যান রিচার্জ করলে এক মাসের অতিরিক্ত ভ্যালিডিটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে 100 এমবিএস স্পিডে নেট ব্যবহার করা যাবে। প্ল্যানটির দাম 2,122 টাকা। আগ্রহী গ্রাহকরা জিওর ওয়েবসাইটে গিয়ে 'ক্লেইম নাউ' বাটনে ক্লিক করে অথবা Jio অ্যাপের মাধ্যমে এই অফারের সুবিধা নিতে পারবে।

প্রসঙ্গত, গতকাল 15 টাকা দামের ট্রুলি আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করেছে জিও। এই অ্যাড-অন প্ল্যানে 24 ঘন্টা নন-স্টপ উচ্চগতির 5G ইন্টারনেট উপভোগ করতে পারবে গ্রাহকরা। প্ল্যানটির সঙ্গে 200 এমবি 4G ডেটাও দিচ্ছে কোম্পানি। বর্তমানে রিলায়েন্স জিওর 15 টাকার আনলিমিটেড 5G ডেটা প্যাক ভারতের সমস্ত সার্কেলে উপলব্ধ আছে।

15 টাকা দামের প্ল্যান MyJio অ্যাপ, রিলায়েন্স রিটেল আউটলেট, এবং সমস্ত থার্ড পার্টি অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম থেকে কেনা যাচ্ছে। প্যাকটি 1 দিন বা 24 ঘন্টার জন্য বৈধ। জিও প্রেস বিবৃতিতে জানিয়েছে, প্যাকটি মূলত বেশি ডেটা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে চালু হয়েছে। এর মাধ্যমে কোনও বাধা ছাড়াই জিও গ্রাহকরা 4K ভিডিও স্ট্রিমিং, বড় ফাইল ডাউনলোড, ল্যাগ-ফ্রি গেমিং, ও বাইরে থেকেও অফিসের কাজ নিরবচ্ছিন্ন ভাবে করতে পারবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  2. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  3. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  4. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  5. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  6. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  7. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  8. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  9. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  10. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »