Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন

ফ্লিপকার্ট ও অ্যামাজনে Vivo X500 সিরিজের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে।

Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন

Photo Credit: Vivo

Vivo X500 series might include three models in India

হাইলাইট
  • Vivo X500 সিরিজের প্রথম টিজার ভারতে প্রকাশ হল
  • Vivo X500, X500 Pro, ও X500 Pro Max লঞ্চ হতে পারে
  • ফোনগুলির সঙ্গে Zeiss টেলিকনভার্টার ও একটি স্মার্টওয়াচও আসছে
বিজ্ঞাপন

Vivo X500 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে। চীনা সংস্থাটি অবশেষে এ দেশের মার্কেটের জন্য X500 লাইনআপের টিজার প্রকাশ করেছে। শুধু ফোন নয়, X500 সিরিজের ফোনগুলির সঙ্গে একটি স্মার্টওয়াচ মডেলও লঞ্চ হবে। ভিভো 400 মিমি Zeiss টেলিকনভার্টার লেন্সও আনতে চলেছে। সেপ্টেম্বর মাসে চীনে রিলিজ হয়েছে Vivo X500, Vivo X500 Pro, এবং Vivo X500 Pro Max। এই তিনটি ফোনই ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। চাইনিজ মার্কেটে স্ট্যান্ডার্ড Vivo X500 চলে MediaTek Dimensity 9600M প্রসেসরে। অন্য দুই ফোনে MediaTek Dimensity 9600 Pro চিপসেট ব্যবহার হয়েছে।

ভারতে Vivo X500 সিরিজের টিজার প্রকাশ হল

এক্সের একটি পোস্টের মাধ্যমে ভারতে ভিভো এক্স500 সিরিজের লঞ্চ কনফার্ম করেছে কোম্পানি। ইতিমধ্যেই ভিভোর ওয়েবসাইটে আসন্ন হ্যান্ডসেট ও স্মার্টওয়াচের জন্য আলাদা মাইক্রোসাইট তৈরি হয়েছে। ফ্লিপকার্ট ও অ্যামাজনেও ডিভাইসগুলির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ, লঞ্চের পর ওই দুই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

মার্কেটিং পোস্টারে Vivo X500 Pro Max মডেলকে অরেঞ্জ কালার অপশনে দেখা গিয়েছে। ফোনের ব্যাক প্যানেলে গোল ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে Zeiss-এর টিউন করা ট্রিপল ক্যামেরা সিস্টেম দেখা যাচ্ছে। ফোনে Android 17 ভিত্তিক OriginOS 7 প্রি-ইনস্টলড আছ। টিজ করা চৌকো ডিসপ্লের স্মার্টওয়াচটি Vivo Watch GT 2 হতে পারে, যা চীনে গত অক্টোবরে লঞ্চ হয়েছিল।

Vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট বা দাম এখনও জানা যায়নি। উল্লেখ্য, Vivo X500 Pro Max চাইনিজ মডেলের পিছনে 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ডাইনামিক মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ও 200 মেগাপিক্সেল Zeiss APO সুপার টেলিফটো ক্যামেরা আছে। ফোনে 8,000mAh ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভিভো এক্স500 প্রো ম্যাক্স 2K রেজোলিউশনের 6.85 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড স্ক্রিন দিয়ে সজ্জিত, যা HDR10+, 144 হার্টজ রিফ্রেশ রেট, 4,400 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো প্রসেসর দ্বারা চালিত।

চীনে X500 Pro Max-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,999 ইউয়ান, যা ভারতীয় প্রায় 99,150 টাকার সমান। অন্য দিকে, Vivo X500 ও X500 Pro মডেল দুটির দাম যথাক্রমে 5,499 ইউয়ান (77,900 টাকা) ও 6,499 ইউয়ান (92,000 টাকা) থেকে শুরু হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  2. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  3. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  4. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  5. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  6. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  7. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  8. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  9. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  10. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »