ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন

Nothing ডিসেম্বরে তাদের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ডিভাইস লঞ্চ করতে চলেছে।

ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন

Photo Credit: X/ Carl Pei

Nothing’s AI device will not feature a screen

হাইলাইট
  • Nothing-এর প্রথম AI ডিভাইস লঞ্চ হবে ডিসেম্বরে
  • সেই যন্ত্রে কোনও স্ক্রিন থাকবে না
  • Nothing আগামী বছর ছয় বা তার বেশি ফোন বাজারে আনবে
বিজ্ঞাপন

Nothing চলতি বছরের তুলনায় 2027 সালে দ্বিগুণ স্মার্টফোন বাজারে আনবে। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছিল লন্ডন ভিত্তিক ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। নাথিং সেপ্টেম্বরে তাদের সর্বশেষ প্রোডাক্ট লঞ্চ করেছিল, যা ছিল Nothing Headphone (1) Pro। আর এখন সংস্থা জানিয়েছে, 2026 সালের জন্য আরও একটি প্রোডাক্ট লঞ্চ বাকি আছে। তবে সেটি কোনও মোবাইল ফোন বা অডিও ডিভাইস নয় বলেই অনুমান করা হচ্ছে। কারণ কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল পেই জানিয়েছেন, Nothing খুব শীঘ্রই তাদের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ডিভাইস প্রকাশ করবে। সেই রহস্যময় পণ্যের এক ঝলকও প্রকাশ করেছেন তিনি।

ডিসেম্বরে আসছে নাথিংয়ের প্রথম এআই-নেটিভ ডিভাইস

এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত একটি আর্টিকেলে কার্ল পেই বলেছেন, নাথিং ডিসেম্বরে মাসে তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত লঞ্চ করতে চলেছে। তাঁর কথায়, নতুন যন্ত্রের মধ্যে কোনও স্ক্রিন থাকবে না। পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে ডিভাইসের নকশা কিছুটা আন্দাজ করা গিয়েছে।

এআই চালিত ডিভাইসটিতে গোলাকৃতি কর্নার এবং টেক্সচার্ড ফ্রেম দেখা গিয়েছে। তবে Nothing ছবিতে সম্পূর্ণ ডিজাইন প্রকাশ করনি। এটি কোন ক্যাটাগরির এআই প্রোডাক্ট হবে, সেই বিষয়ে এখনও কিছু বলেনি তারা।

নাথিংয়ের সিইও কনজিউমার টেকনোলজির ইতিহাস এবং বিবর্তন নিয়েও কথা বলেছেন। তাঁর মতে, বর্তমানে প্রযুক্তি সংস্থাগুলি ভোগ্যপণ্যের প্রযুক্তির পরবর্তী বিপ্লব না নতুন 'আইফোন মুহূর্তের' সন্ধান করছে। ইতিমধ্যেই বিভিন্ন ব্র্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত করতে লকেট, পিন, চশমা, ও কম্প্যানিয়নের মতো একাধিক পণ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

Carl Pei দাবি করেছেন, ভবিষ্যতে মানুষ যে ধরনের ডিভাইস ব্যবহার করতে আগ্রহী হবে, সেগুলি তৈরির ক্ষেত্রে নাথিং এখন এক বিরল অবস্থানে আছে। তিনি আসন্ন এআই প্রোডাক্টকে একটি 'টুল' হিসেবে তুলে ধরেছেন। তাঁর কথায়, নাথিংয়ের অন্যান্য ডিভাইসের বৈশিষ্ট্য হয়ে ওঠা নিজস্ব ব্যক্তিত্ব ও যত্নের ছোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে সেই এআই পণ্য।

প্রসঙ্গত, নাথিং ইন্ডিয়ার প্রেসিডেন্ট Akis Evangelidis জানিয়েছেন, 2026 সালের তুলনায় 2027-এ দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করবে ব্র্যান্ড। চলতি বছর মোট তিনটি ফোন বাজারে এনেছে সংস্থা: Nothing Phone 4a, Phone 4a Pro, এবং Phone 4b। অর্থাৎ আগামী বছর নাথিংয়ের ছয়টি বা তার বেশি নতুন স্মার্টফোন আত্মপ্রকাশ করতে পারে।

Nothing নিজেদের কো-ক্রিয়েশন প্রোগ্রামেরও ঘোষণা করেছে। খুব শীঘ্রই দিল্লিতে কোম্পানির সদর দফতরে সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 2027 সালে বাজারে আসতে চলা নাথিংয়ের আসন্ন ডিভাইসগুলোর এক্সক্লুসিভ প্রিভিউ দেখার সুযোগ পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  2. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  3. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  4. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  5. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  6. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  7. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  8. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  9. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  10. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »