Apple-এর AI এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ঘাঁটা, বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ করা, ও ব্যবহারকারীর হয়ে কোড লেখার মতো কাজ করতে পারবে।
Photo Credit: Unsplash/BoliviaInteligente
Apple is developing an AI agent that can code and control apps
Apple আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় বাজিমাত করতে এবার বড় পরিকল্পনার ছক কষছে। স্মার্টফোন ও কম্পিউটার-সহ বিভিন্ন ধরনের গ্যাজেটে কৃত্রিম মেধার প্রভাব ক্রমশ বেড়ে চলেছে। তাই OpenAI, Google, ও Anthropic-কে টেক্কা দিতে আলাদা এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে চলেছে টেক জায়ান্টটি। এটি মানুষের ন্যূনতম হস্তক্ষেপেই নিজে থেকে বিভিন্ন কাজ করতে সক্ষম হবে। এআই সিস্টেমেটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ঘাঁটা, বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ করা, ডিভাইসের মধ্যে নেভিগেট করা, এবং ব্যবহারকারীর হয়ে কোড লেখার মতো কাজ করতে পারবে। অ্যাপলের নতুন AI অ্যাসিস্ট্যান্ট 2027 সালের শেষে বাজারে আসতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, Apple-এর ওয়েবসাইটে প্রকাশিত নতুন চাকরির বিজ্ঞাপন থেকেই সংস্থার নতুন পরিকল্পনার কথা জানা গিয়েছে। একটি বিজ্ঞাপনে প্রোঅ্যাক্টিভ এবং এজেন্ট-নির্ভর এআই অ্যাসিস্ট্যান্ট তৈরির কাজের নেতৃত্ব দেওয়ার জন্য একজন সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার নিয়োগের কথা বলা হয়েছে।
Apple চাকরির বিজ্ঞাপনে লিখেছে, AI Agent বিভিন্ন অ্যাপ ও পরিষেবার মাধ্যমে একাধিক কাজ করার জন্য বানাতে হবে। এটি মানুষের হয়ে ওয়েবসাইট ব্রাউজ করা, অ্যাপ অপারেট করা, কমান্ড চালানো, কোড লেখা এবং ডিবাগ করা, ও বিভিন্ন ডিভাইসে নেভিগেট করার লক্ষ্য রাখবে। সিস্টেমটি প্রতিটি ধাপে প্রয়োজন অনুসারে সঠিক টুল বেছে নিয়ে কাজ শেষ করবে।
কোম্পানি চাকরির বিজ্ঞাপনে এআই সিস্টেম তৈরির ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Apple জানিয়েছে, এমন ধরনের এআই সিস্টেমের জন্য পাওয়ারফুল পারমিশন কন্ট্রোল, স্যান্ডবক্সিং, এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কারণ এআইকে কোড চালানো, ব্যবহারকারীর লগইন সংক্রান্ত তথ্য ব্যবহার করা কিংবা তাঁর হয়ে বিভিন্ন কাজ করার অনুমতি দিলে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হবে।
ব্লুমবার্গের দাবি, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ক্রেগ ফেডেরিঘিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আরও দ্রুত কাজ করতে উৎসাহ দিচ্ছেন। আগামী বছরের শেষের দিকেই এআই এজেন্ট লঞ্চ করার কথা ভাবছেন তারা। যদিও এই মুহূর্তে ডেভেলপমেন্টের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত, Apple এমন সময়ে এআই এজেন্ট তৈরির উদ্যোগ নিয়েছে, যখন একাধিক বড় প্রযুক্তি সংস্থা নিজেদের এজেন্টিক এআই সিস্টেমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে। Anthropic তাদের AI এজেন্ট Duet-এর পরীক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করেছে। OpenAI তাদের Dots AI এজেন্টে নতুন ফিচার যোগ করছে।
অন্য দিকে, Google তাদের Tasks-এ নতুন আপডেট এনেছে। এটি ইউজারের হয়ে ফোন কলও করতে পারে। অ্যাপের জগতেও এআই এজেন্টদের জনপ্রিয়তা বাড়ছে Meta-র Muse এজেন্টের সাহায্যে রেস্তোরাঁয় টেবিল বুকিং থেকে ভ্রমণের টিকিট কাটার মতো কাজ করা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Pro India Variant Hits Geekbench With 2nm Exynos 2700, 12GB RAM