Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম

Vivo Watch GT 2 ভারতে লঞ্চ হতে পারে 14,999 টাকায়।

Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম

Photo Credit: Vivo

Vivo Watch GT 2 was launched in China in October 2025

হাইলাইট
  • Vivo X500 সিরিজের সঙ্গে Vivo Watch GT 2 ভারতে লঞ্চ হচ্ছে
  • Vivo Watch GT 2 গত বছর অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল
  • Vivo Watch GT 2-এর দাম ভারতে 15,000 টাকার নিচে থাকবে
বিজ্ঞাপন

Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হচ্ছে আগামী নভেম্বর 26। আবার একই দিনে Vivo Watch GT 2 এ দেশের ক্রেতাদের জন্য রিলিজ হবে। এটি ভারতে ভিভোর প্রথম স্মার্টওয়াচ হতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে এখন ডিভাইসটির ভারতীয় দাম, একাধিক স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ্যে এসেছে। এটি প্রথমে 2025 সালের অক্টোবর মাসে চীনে লঞ্চ হয়েছিল। তারপর মালয়েশিয়া এবং ইউরোপের বাজারেও স্মার্টঘড়িটির বিক্রি শুরু হয়। Vivo Watch GT 2 একটি মিড-রেঞ্জ মডেল। একে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও ফিটনেস ফিচার্সের উপর গুরুত্ব দিয়ে তৈরি করেছে সংস্থা।

ভারতে Vivo Watch GT 2-র দাম

টিপস্টার দেবায়ন রায় (গ্যাজেটসডেটা) এক্সের একটি পোস্টে দাবি করেছেন, Vivo Watch GT 2 ভারতে লঞ্চ হবে 14,999 টাকায়। তিনি আরও জানিয়েছেন, Vivo X500 মডেলের দাম 1,19,999 টাকা থেকে শুরু হবে (12 জিবি + 256 জিবি)। Vivo X500 Pro-র একই মেমরি কনফিগারেশন কিনতে খরচ হতে পারে 1,49,999 টাকা।

এই সিরিজের টপ মডেল Vivo X500 Pro Max তিনটি ভার্সনে আসতে পারে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজে এবং 12 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,59,999 ও 1,79,999 টাকা হওয়ার সম্ভাবনা। ফোনের মাস্টার সেট এডিশনের মূল্য 2,29,999 টাকা হতে পারে।

Vivo Watch GT 2 স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ওয়াচ জিটি 2 ইতিমধ্যেই একাধিক মার্কেটে বিক্রি হলেও, টিপস্টার ভারতীয় ভার্সনের স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন। ঘড়িতে 2.07 ইঞ্চির চৌকো অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা 2,400 নিট। এতে অটো ব্রাইটনেস ফিচারও পাওয়া যাবে।

ডিভাইসটি 100টিরও বেশি শারীরিক কার্যকলাপ ট্র্যাক করতে পারবে। ঘড়িতে SpO2 এবং রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের ব্যবস্থা রয়েছে। এতে ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন মিলবে। এছাড়াও, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, জাইরোস্কোপ, অ্যাক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ও জিওম্যাগমেটিক সেন্সর থাকবে।

প্রসঙ্গত, Vivo Watch GT 2-র সমস্ত ভ্যারিয়েন্টে Google-এর Wear OS-এর পরিবর্তে Vivo-র BlueOS 3.0 অপারেটিং সিস্টেম রয়েছে। ফলে OnePlus এবং Samsung স্মার্টওয়াচগুলিতে গুগলের যে পরিষেবা ও অ্যাপ পাওয়া যায়, ভিভোর স্মার্টঘড়িতে তেমন সুবিধা থাকবে না।

তবে যাঁরা মূলত নোটিফিকেশন দেখা, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ট্র্যাক করা এবং দীর্ঘ ব্যাটারি লাইফকে বেশি গুরুত্ব দেন, তাঁদের জন্য উপযোগী হতে পারে Watch GT 2। বিশেষ করে যে সব ব্যবহারকারীদের কাছে ভিভোর ফোন রয়েছে, তাঁদের জন্য ডিভাইসটি ভাল অপশন হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  2. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  3. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  4. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  5. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  6. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  7. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  8. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  9. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  10. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »