Samsung তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য বেজেল-মুক্ত ডিসপ্লে তৈরির কথা ভাবছে।
Photo Credit: Samsung
Samsung could use a flat or quad-curved screen design
অ্যাপলকে কি আরও এক গোল দিয়ে কিস্তিমাত করবে স্যামসাং? আগামী বছর আইফোনের কুড়িতম বার্ষিকী উপলক্ষে বাজারে আসবে একটি স্পেশাল হ্যান্ডসেট। শোনা যাচ্ছে, এতে 1 মিমি পুরু বেজেলের সঙ্গে চার প্রান্তেই কাচের বাঁকানো (কোয়াড-কার্ভড) ডিসপ্লে দেখা যাবে। সামনের দিক থেকে ফোনটিকে দেখলে বেজেল প্রায় অদৃশ্য বলে মনে হবে। এখন জানা গিয়েছে, এবার Samsung-ও একটি নতুন ধরনের ডিসপ্লের উপর কাজ করছে। এটি ফোনের বেজেল আরও পাতলা করতে পারে বা সম্পুর্ণ সরিয়ে ফেলবে। 20তম বার্ষিকী আইফোন লঞ্চের আগেই বাজারে ওই ডিসপ্লের স্মার্টফোন আনার লক্ষ্যে কাজ করছে স্যামসাং।
টিপস্টার Lanzuk-এর Naver ব্লগে প্রকাশিত পোস্ট অনুযায়ী, Samsung তাদের আসন্ন Galaxy ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য ‘বেজেল-মুক্ত' ডিসপ্লে তৈরির কথা ভাবছে। তাঁর দাবি, Apple যে ধরনের ডিসপ্লে তৈরি করছে, দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তেমনই একটি স্ক্রিন আনতে চাইছে।
আইফোনের আগেই নিজেদের প্রিমিয়াম ফোনে ওই ধরনের ডিজাইন নিয়ে আসতে পারে স্যামসাং। তারা খুব পাতলা বেজেলযুক্ত সাধারণ ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করতে পারে। আবার ফোনের চারটি প্রান্তই ঘিরে থাকবে, এমন কার্ভড ডিসপ্লেও নিয়ে আসতে পারে সংস্থাটি। তবে স্যামসাং সম্পূর্ণরূপে বেজেল সরিয়ে ফেলার পরিকল্পনা করছে, নাকি আরও পাতলা করতে চাইছে, তা এখনও স্পষ্ট নয়।
রিপোর্ট বলছে, ডিসপ্লেটি তৈরির কাজ বেশ ভালোভাবে এগোচ্ছে। তবে Samsung ফোনের অন্যান্য কিছু অংশ নিয়ে এখনও কাজ করছে। এছাড়া, টিপস্টার ব্যাপারটি নিয়ে আর কিছু বলেননি। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি এই তথ্যের সত্যতা মাত্র 50 শতাংশ বলে উল্লেখ করেছেন। Samsung Galaxy S27 সিরিজ 2027 সালের ফেব্রুয়ারি বা মার্চে লঞ্চ হবে। মনে করা হচ্ছে, এই সিরিজের কোনও মডেলে ওই ডিসপ্লে প্রযুক্তি দেখা যাবে।
প্রসঙ্গত, Galaxy S27 Ultra এবং Galaxy S27 Pro প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তির আরও উন্নত ভার্সন ব্যবহার করতে পারে বলে শোনা যাচ্ছে। ফিচারটি ফোনের পাশ থেকে স্ক্রিনের ভিউ ব্লক করে দেয়। সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখা যায়। কিন্তু আশেপাশে দাঁড়িয়ে বা বসে থাকা কেউ টের পায় না, স্ক্রিনে ঠিক কী চলছে।
প্রযুক্তিটি কেবলমাত্র Ultra মডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল টেক জায়ান্টটি। কিন্তু আগামী বছর Galaxy S27 Ultra-র পাশাপাশি Galaxy S27 Pro-তে প্রাইভেসি ডিসপ্লের আপগ্রেড ভার্সন যুক্ত হতে পারে। এছাড়াও, ফোন দুটি আরও উজ্জ্বল ডিসপ্লে ব্যবহার করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999