সেপ্টেম্বরে Apple-এর মেগা লঞ্চ ইভেন্টে iPhone 18 লঞ্চ হয়নি।
Photo Credit: Apple
iPhone 18 will reportedly be equipped with Samsung camera sensors
iPhone 18 এই বছর বাজারে না আসার পিছনে মূল কারণ Samsung? সেপ্টেম্বরে Apple-এর মেগা লঞ্চ ইভেন্টে iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo (ফোল্ডেবল) আত্মপ্রকাশ করেছে। টেক জায়ান্টটি প্রতি বছর প্রো মডেলের সঙ্গে একটি স্ট্যান্ডার্ড আইফোন লঞ্চ করে। কিন্তু এবার তেমনটা হতে দেখা যায়নি। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে iPhone 18-এর সঙ্গে iPhone 18e ও iPhone Air 2 লঞ্চ হতে পারে। Apple আলাদা সময়ে ফোনগুলি লঞ্চ করার কারণ এখনও প্রকাশ করেনি। তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছর Samsung-এর সঙ্গে নতুন চুক্তির কারণেই iPhone 18-এর লঞ্চ 2027 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
জাপানি সংবাদমাধ্যম সেমিকনপোর্টাল দাবি করেছে, প্রয়োজনীয় সংখ্যক ক্যামেরা সেন্সর জোগাড় করতে না পারায় iPhone 18-এর লঞ্চ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে Apple। গণ উৎপাদনের জন্য পর্যাপ্ত ক্যামেরা সেন্সর নিশ্চিত করতে পারেনি তারা। এতদিন ক্যামেরা সেন্সরের জন্য সনির উপর নির্ভরশীল ছিল অ্যাপল। কিন্তু জাপানি সংস্থাটির সঙ্গে তাদের দীর্ঘদিনের পার্টনারশিপ ছিন্ন হয়েছে।
ক্যামেরা সেন্সরের সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত বছরের আগস্টে স্যামসাংয়ের সঙ্গে চুক্তি করেছিল অ্যাপল। সেই অনুযায়ী, স্যামসাংয়ের কাছ থেকে নতুন আইফোন মডেলগুলির জন্য CMOS ক্যামেরা সেন্সর পাওয়ার কথা ছিল তাদের। এগুলি টেক্সাসের অস্টিনে অবস্থিত দক্ষিণ কোরিয়ান সংস্থাটির কারখানায় তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু উৎপাদনে দেরি হওয়ার সমস্যা iPhone 18 মডেলের লঞ্চ 2027 সালের প্রথমার্ধ পর্যন্ত পিছিয়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ হতে পারে।
আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, একই সময়ে iPhone 18 ছাড়াও Duo, Pro, ও Pro Max মডেল লঞ্চ করলে ক্রেতাদের কাছে কোন মডেলটি কার জন্য এবং পার্থক্য কী, তা বোঝা কঠিন হয়ে উঠতে পারে। তাই স্ট্যান্ডার্ড iPhone 18 অন্য সময়ে লঞ্চ করে পুরো লাইনআপকে আরও সহজভাবে উপস্থাপনের পরিকল্পনা করতে পারে তারা।
এছাড়াও, সারা বছরজুড়ে লঞ্চ ছড়িয়ে দেওয়া প্ল্যান গতকাল iPhone 18 না আসার আরও একটি সম্ভাব্য কারণ হতে পারে। ফলে একই সময়ে একাধিক ফোনকে প্রচারের কেন্দ্রবিন্দুতে না রেখে আলাদাভাবে প্রতিটি মডেল নজর কাড়ার সুযোগ পাবে কোম্পানি। কিছু রিপোর্ট iPhone 18-এর লঞ্চ পিছিয়ে যাওয়ার পিছনে মেমরি চিপের ঘাটতিকে দায়ী করেছিল। যদিও Apple এখনও সঠিক কারণ ব্যাখ্যা করেনি।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, iPhone 18-এ 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এতে A20 প্রসেসর ব্যবহার করা হবে, যা 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হবে। এটি 48 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ও আরও বড় ব্যাটারি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later