iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল

2027 সালের প্রথমদিকে iPhone 18, iPhone 18e, ও iPhone Air 2 লঞ্চের পরিকল্পনা করছে অ্যাপল।

iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল

Photo Credit: Apple

iPhone 18 could feature a 6.3-inch OLED display with 1.5K resolution

হাইলাইট
  • iPhone 18, iPhone 18e ও iPhone Air 2 লঞ্চ হবে 2027 সালের প্রথমার্ধে
  • iPhone 18 চলতে পারে Apple A20 প্রসেসরে
  • iPhone 18 মডেলের ডিসপ্লে 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে
বিজ্ঞাপন

Apple সেপ্টেম্বরে iPhone 18 ছাড়াই iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo লঞ্চ করেছিল। আইফোনের স্ট্যান্ডার্ড মডেল বাজারে আনার ক্ষেত্রে কিছুটা ভিন্ন কৌশল অবলম্বন করছে টেক জায়ান্টটি। নতুন রিপোর্ট বলছে, 2027 সালের প্রথমার্ধে iPhone 18 মার্কেটে এন্ট্রি নেবে। এই ফোনের সাথে iPhone 18e ও iPhone Air 2 লঞ্চ হবে। অর্থাৎ, কয়েক মাসের ব্যবধানে ফের আইফোনের তিনটি নতুন মডেল বাজারে আসতে চলেছে। ডিভাইসগুলির মেজর স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। লেটেস্ট লিকে দাম বাড়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে প্রাইস উল্লেখ হয়নি।

iPhone 18 মডেলের স্পেসিফিকেশন ফাঁস

ওয়েইবোর একটি পোস্টে জনপ্রিয় চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, 2027 সালের প্রথমদিকে iPhone 18, iPhone 18e, এবং iPhone Air 2 লঞ্চের পরিকল্পনা করছে অ্যাপল। স্ট্যান্ডার্ড iPhone 18 কম্প্যাক্ট 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে বলে জানানো হয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে।

আইফোন 18 পূর্বসূরীর মতো ডাইনামিক আইল্যান্ড ডিজাইন ধরে রাখবে। এতে A20 প্রসেসর ব্যবহার করা হবে, যা 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হবে। উল্লেখ্য, সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোনের তিনটি মডেলেই A20 Pro চিপসেট ব্যবহার করা হয়েছে। দাবি করা হচ্ছে যে, আইফোন 18 ফেস আইডি, 48 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ও আরও বড় ব্যাটারি পেতে পারে।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, বাজেট আইফোন মডেল iPhone 18e বাজারে 6.12 ইঞ্চি এলটিপিএস ওলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে। ফোনটি A20 চিপসেটে চলবে। হ্যান্ডসেটে 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে, যা iPhone 17e-র 12 মেগাপিক্সেল সেন্সরের তুলনায় গুরুত্বপূর্ণ আপগ্রেড হতে চলেছে। তবে ফোনের পিছনে আগের মতোই একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা মিলতে পারে।

অন্য দিকে, iPhone Air 2 বড় 6.55 ইঞ্চি OLED ডিসপ্লে অফার করতে পারে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং রেজোলিউশন 1.5K হওয়ার সম্ভাবনা। ফোনে A20 Pro প্রসেসর, N2 ওয়্যারলেস চিপ, এবং C2 মডেম মিলতে পারে। এছাড়াও, এটি ডুয়াল 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, বড় ব্যাটারি, এনএফসি, ও 5.2 মিমি স্লিম প্রোফাইলের সঙ্গে আসতে পারে।

প্রসঙ্গত, Apple চলতি বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে। 2026 অর্থবর্ষের সেপ্টেম্বর কোয়ার্টারের বিশ্বজুড়ে আইফোনের ব্যবসা থেকে অ্যাপলের 57.6 বিলিয়ন আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 17 শতাংশ বেশি। Mac ডিভাইসের ব্যবসা থেকে আয় 24 শতাংশ বেড়ে 10.8 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভিডিও, ক্লাউড সার্ভিস, পেমেন্ট পরিষেবা, ও বিজ্ঞাপন ব্যবসার বৃদ্ধির হাত ধরে পরিষেবা সংক্রান্ত বিভাগ থেকে 31.6 বিলিয়ন ডলার রেভিনিউ এসেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  2. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  3. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  4. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  5. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  6. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  7. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  8. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  9. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  10. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »