Motorola Edge 70 Neo ভারতে নভেম্বর 24 লঞ্চ হবে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Neo will launch in India on November 24
Motorola Edge 70 Neo আগামী সপ্তাহেই ভারতে আসছে। Motorola Edge 70 সিরিজের এই ছয় নম্বর মডেল নভেম্বর 24 এ দেশে লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। মোটোরোলা তাদের আসন্ন স্মার্টফোনের ছবি, কালার অপশন, একাধিক স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ করেছে। Motorola Edge 70 Neo ভেপার চেম্বার কুলিং সিস্টেম (4,466 মিমি), পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি Snapdagon 7 সিরিজের প্রসেসর, AMOLED ডিসপ্লে, ও Sony LYTIA প্রাইমারি ক্যামেরা সেন্সর দিয়ে সজ্জিত থাকবে।
ফ্লিপকার্টে মোটোরোলা এজ 70 নিও মডেলের একটি মাইক্রোসাইট লাইভ থাকতে দেখা গেছে। সেখান থেকে একাধিক তথ্য সামনে এসেছে। ফোনের মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর ব্যবহার হয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও আল্ট্রা HDR সাপোর্ট করবে।
মোটোরোলা ক্যামেরার একাধিক ফিচার প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির মান উন্নত করার প্রযুক্তি, টার্বো ফিউশন নাইট ভিশন,, ছবির নয়েজ কমানোর ফিচার, পেশাদার মানের ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ এফেক্ট, এআই সিগনেচার স্টাইল, এবং এইচডিআর। ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরা 4K ভিডিও শুট করতে পারবে।
Motorola Edge 70 Neo-তে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। স্ক্রিনে 1.5K Super HD রেজোলিউশন এবং সর্বোচ্চ 144 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। সংস্থার দাবি, ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস 5,200 নিট পর্যন্ত হবে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i কভার।
Motorola Edge 70 Neo রান করবে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটে। এর সঙ্গে সর্বোচ্চ 8 জিবি LPDDR5X র্যাম পাওয়া যাবে। ভারী কাজ করার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে কুলিং সিস্টেম। হ্যান্ডসেটে থাকা ব্যাটারি 45W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, ফুল চার্জে 53 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।
ডিভাইসটি চারটি রঙে কেনা যাবে: প্যানটোন মাউন্টেন ভিউ, প্যানটোন মিল্কি ব্লু, প্যানটোন গ্রে লাইলাক এবং প্যানটোন সেজ। মাউন্টেন ভিউ রঙের মডেলে রেশমের মতো মসৃণ আস্তরণ থাকবে। মিল্কি ব্লু এবং সেজ রঙের মডেল দুটির ব্যাক প্যানেল চামড়ার মতো টেক্সচার দেখা যাবে।
স্মার্টফোনটি মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার অনুমোদিত রিটেল স্টোরে উপলব্ধ হবে। এটি Edge 70 সিরিজের ষষ্ঠ মডেল। আগেই এই লাইনআপের অধীনে Edge 70, Edge 70 Pro, Edge 70 Pro+, Edge 70 Max, এবং Edge 70 Fusion ভারতে লঞ্চ হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Can AI Run a Factory? Siemens Launches Eigen Engineering Agent in India
OpenAI GPT-6.2 Astra, Sol AI Models Launched: Features, Availability and API Pricing