GTA 6 তৈরির কাজে যুক্ত ছিলেন রকস্টার ইন্ডিয়ার বেঙ্গালুরু স্টুডিওর প্রায় 1,615 জন ডেভেলপার।
Photo Credit: Rockstar Games
A significant part of GTA 6 was developed by Rockstar India in Bengaluru.
এখন GTA 6 জ্বরে কাবু গোটা বিশ্ব। গ্র্যান্ড থেফট অটো সিরিজের নতুন গেমের মুক্তি যেন এক উৎসবে পরিণত হয়েছে। আসলে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 13 বছর। আপাতত এটি কনসোলে খেলার সুযোগ মিলছে। গেমটি নিয়ে উন্মাদনায় মেতেছেন নবীন থেকে প্রবীণ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে GTA 6-এর বিশাল ওপেন ওয়ার্ল্ড গেমপ্লের বিভিন্ন ক্লিপের ছড়াছড়ি। শুনলে অবাক হবেন, গেমটির সঙ্গে ভারতের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। GTA 6 ডেভেলপমেন্টের একটা বড় অংশের কাজ হয়েছে বেঙ্গালুরুতে। ভারতের সিলিকন ভ্যালিতে Rockstar Games-এর স্টুডিওর 1,600-রও বেশি ডেভেলপার Grand Theft Auto VI তৈরিতে অবদান রেখেছেন।
এক্সের এক পোস্টে জিটিএ 6 তৈরিতে বেঙ্গালুরুর অবদানের কথা তুলে ধরেছেন সাংসদ তেজস্বী সূর্য। হোয়াইটফিল্ডে অবস্থিত রকস্টার ইন্ডিয়ার বেঙ্গালুরু স্টুডিওর প্রায় 1,615 জন ডেভেলপার গেমটির তৈরির কাজে যুক্ত ছিলেন। দলটি এই গেমের ওপেন-ওয়ার্ল্ড পরিবেশ, বিভিন্ন অ্যাসেট এবং ভার্চুয়াল জগৎ তৈরিতে অবদান রেখেছে।
তেজস্বী বেঙ্গালুরুর গেমিং শিল্পের শিকড়ের কথাও তুলে ধরেছেন। তিনি লেখেন, এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে ধ্রুবা ইন্টারঅ্যাক্টিভের নাম। 1995 সালে রাজেশ রাওয়ের হাত ধরে মাত্র একটি কম্পিউটার নিয়ে সংস্থাটির পথ চলা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে এটি ভারতের প্রথম গেম ডেভেলপমেন্ট স্টুডিও হয়ে ওঠে। 2019 সালে রকস্টার গেমস অধিগ্রহণ করে।
তবে শুধু GTA VI নয়, রকস্টার ইন্ডিয়ার বেঙ্গালুরু টিম GTA V ও Red Dead Redemption-সহ একাধিক বড় গেম তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। প্রসঙ্গত, জিটিএ 6 ভারতে নভেম্বর 19 ঠিক রাত 12টায় লঞ্চ হয়েছে। রকস্টার গেমস বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে গেমটি প্রকাশ করছে। ফলে প্রতিটি দেশের খেলোয়াড়রা নিজেদের দেশে মুক্তির তারিখ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গেমটি খেলার সুযোগ পাচ্ছেন।
এ দেশে ভারতে গেমটির স্ট্যান্ডার্ড এডিশনের দাম 5,999 টাকা। আল্টিমেট এডিশন কিনতে 7,499 টাকা খরচ করতে হবে। অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমটির প্রি-লোড নভেম্বর 10 থেকেই চালু হয়েছিল। GTA 6 এখন Playstation 5 ও Xbox Series X/S সিরিজের কনসোলে খেলা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, গেমটি তৈরির জন্য আনুমানিক 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে 1 বিলিয়ন ডলারের রেকর্ড আয় করেছে রকস্টার গেমস।
লঞ্চের সময় গেমটি ইনস্টল করার জন্য প্রায় 212 জিবি স্টোরেজ স্পেস প্রয়োজন। গেমের প্রথম দিন কোনও আপডেট আসবে কিনা, তা এখনও জানা যায়নি। যদি নতুন আপডেট চলে আসে, তাহলে স্পেস বাড়ানোর জন্য নতুন করে কিছু গেম আনইনস্টল করে স্টোরেজ খালি করতে হতে পারে। তাই যে সব গেম এই মাসে খেলবেন না, সেগুলি আগেই ডিলিট করুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Photos Could Get New ‘Build a Fit' Feature to Suggest Outfits, APK Teardown Reveals