Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার

Night Play, Reloop Kyss, Vimo, Rivo, Nexo, ও Vixa-এর মতো বেশ কিছু ক্ষতিকারক অ্যাপের নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার

Photo Credit: Unsplash/Sebastian Bednarek

Installed apps can provide attackers extensive control over an affected device

হাইলাইট
  • ক্ষতিকারক Android অ্যাপ ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে
  • অ্যাপ ইনস্টল হয়ে গেলে ফোনের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীরা নিয়ে নিতে পারে
  • ভারত সরকারের সতর্কবার্তার পর মেটা কয়েক ডজন বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে
বিজ্ঞাপন

Android স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করল সরকার। ভারতীয় সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট সোমবার নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, পর্নোগ্রাফি অ্যাপের ছদ্মবেশে থাকা ক্ষতিকারক অ্যান্ড্রয়েড অ্যাপ আর্থিক জালিয়াতি করতে পারে। তারা জানিয়েছে, ম্যালওয়্যার ছড়ানোর উদ্দেশ্যে মেটার অধীনে থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে। Instagram ও Facebook-এর মাধ্যমে চলছে প্রচার। অ্যাপ একবার কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল হয়ে গেলে, ফোনের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। ফলে ইউজারের অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি, সংবেদনশীল ডেটার অ্যাক্সেস, এবং আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ক্ষতিকারক অ্যাপের বিষয়ে সতর্ক করল সরকার

সরকারের তরফে ইতিমধ্যেই একাধিক অ্যাপকে চিহ্নিত করে নাম প্রকাশ্যে আনা হয়েছে। Night Play, Reloop, Kyss, Vimo, Rivo, Nexo, এবং Vixa-এর মতো বেশ কিছু অ্যাপের নাম আলাদাভাবে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে একই ধরনের ম্যালওয়্যার ছড়ানোর জন্য ওই অ্যাপগুলির অন্য ভার্সন বা ভ্যারিয়েন্ট ব্যবহার হতে পারে।

সরকারি নির্দেশিকা অনুসারে, ক্ষতিকারক অ্যাপগুলো মূলত ফেসবুক এবং ইনস্টাগ্রামে পর্নোগ্রাফিক কনটেন্ট সম্পর্কিত বিজ্ঞাপন বা লিঙ্কের মাধ্যমে প্রচার করা হয়। বিজ্ঞাপনে ক্লিক করলে এমন ওয়েবসাইট খুলে যায়, যেখানে প্রাপ্তবয়স্কদের দেখার বিভিন্ন অশ্লীল ভিডিও  রয়েছে।

সেইসব ভিডিও খোলার জন্য APK ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। এখান থেকেই প্রতারকদের খেলা শুরু। সেই অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট বা APK ডাউনলোড করে ইনস্টল করলেই বড় বিপদ। তারপর অ্যাপ কর্তৃপক্ষ ম্যালওয়্যার ছড়াতে সফটওয়্যার আপডেটের নামে অতিরিক্ত প্যাকেজ ডাউনলোড করতে বলবে। অ্যাপ আপডেটের আড়ালে ধীরে ধীরে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে প্রতারকরা। এর মধ্যে পাসওয়ার্ড বা ব্যাঙ্কিং ডিটেলস থাকতে পারে।

অ্যাপগুলো ডিভাইসে ভিপিএন ইনস্টলও করতে পারে। এর ফলে ইউজারের ইন্টারনেট ট্রাফিক আক্রমণকারীর নিয়ন্ত্রণে থাকা সার্ভারের মধ্যে দিয়ে চালানো সম্ভব হবে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন, ওয়েবসাইট বা সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে। শুধুমাত্র Google Play Store বা অন্য কোনও ভরসাযোগ্য অ্যাপ স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

কখন কখনও ক্ষতিকারক অ্যাপ ডিভাইস থেকে সহজে নাও মুছে ফেলা যেতে পারে। রিস্টার্ট করলেও আবার ফিরে আসতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট করার পরামর্শ দিয়েছে সরকার। রয়টার্সের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারত সরকারের সতর্কবার্তার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে কয়েক ডজন বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে। অভিযোগ, এগুলির মাধ্যমে পর্নোগ্রাফি অ্যাপের ছদ্মবেশে থাকা ক্ষতিকারক অ্যান্ড্রয়েড অ্যাপ প্রচার করা হচ্ছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »