অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা

WhatsApp ব্যবহারকারীদের হ্যাকিং ও স্ক্যাম থেকে রক্ষা করতে নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে।

অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা

Photo Credit: Pexels/BM Amaro

WhatsApp users can now set up full passwords for 2FA

হাইলাইট
  • WhatsApp একাধিক Passkey রেজিস্টার করার সুবিধা চালু করেছে
  • টু-স্টেপ ভেরিফিকেশনে অক্ষর, সংখ্যা, ও চিহ্ন দিয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে
  • WhatsApp অচেনা নম্বর থেকে আসা কল ধরার আগে কলারের তথ্য দেখাবে
বিজ্ঞাপন

WhatsApp ব্যবহারকারীদের হ্যাকিং এবং স্ক্যাম থেকে রক্ষা করতে নতুন সিকিউরিটি ফিচার চালুর ঘোষণা করেছে। মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, ইতিমধ্যেই 1 বিলিয়ন বা 100 কোটির বেশি ইউজার Passkey তৈরির মাধ্যমে মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রেখেছেন। নতুন আপডেটে একাধিক পাসকি রেজিস্টার করা যাবে। WhatsApp তাদের টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেমে বড় আপগ্রেড এনেছে। শুধু পিনের বদলে এখন অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, অপরিচিত নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের সম্পর্কে আরও বেশি তথ্য দেখাবে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।

Two-Step Verification সিস্টেম আপগ্রেড

হোয়াটসঅ্যাপে এতদিন ধরে টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ছয় সংখ্যার পিন সেট করা যেত। নতুন আপডেটে সম্পূর্ণ পাসওয়ার্ড তৈরির সুবিধা যোগ করেছে মেটা। ইউজাররা অক্ষর, সংখ্যা, ও বিশেষ চিহ্ন বা প্রতীকের সমন্বয়ে পাসওয়ার্ড বানাতে পারবে। শুধুমাত্র সংখ্যা নিয়ে গঠিত পিনের তুলনায় পাসওয়ার্ড অনুমান করা বা ভেঙে ফেলা কঠিন। তাই অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

অজনা কলারের পরিচয় দেখানো

এমন অনেকেই আছেন, যাদের হোয়াটসঅ্যাপে প্রায়ই অজানা নম্বর থেকে কল পান। কনট্যাক্টে সেভ নেই এমন নম্বর থেকে কল এলে, তা ধরার আগে হোয়াটসঅ্যাপ বেশ কিছু তথ্য দেখাবে। যেমন, সেই নম্বর অন্য কোনও দেশের কিনা বা দু'জন একই গ্রুপে আছেন কিনা। এই তথ্যগুলি দেখে অচেনা কলার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব হবে।

প্রতারকরা মূলত হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে ডিজিটাল গ্রেফতারির মতো প্রতারণা চক্র চালান। তাই কলার কোন দেশ থেকে ফোন করছেন বা কোনও কমন গ্রুপের সদস্য কিনা, তা নতুন আপডেটে সহজে বোঝা যাবে।

একাধিক Passkey তৈরি

WhatsApp নয়া আপডেটে একাধিক Passkey ব্যবহার করার সুবিধা চালু করেছে। Android ও iOS ডিভাইসে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে একের বেশি পাসকি যোগ করতে পারবে। পাসকি থাকলে পাসওয়ার্ড টাইপ করা বা SMS ভেরিফিকেশন কোডের জন্য অপেক্ষা করতে হয় না। ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফেস আইডির মাধ্যমে অ্যাকাউন্টে সাইন ইন করা যায়।

পাসকি ম্যানেজ করার জন্য সেটিংস > অ্যাকাউন্ট > পাসকি অপশনে যেতে হবে। এই সিকিউরিটি আপডেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ফিশিংয়ের মাধ্যমে পাসকি চুরি করা খুব কঠিন। সাধারণ লগইনের মতো এখানে কোনও ভেরিফিকেশন কোড দিতে হয় না। ফলে ভুল করেও প্রতারকদের জানানোর কোনও চান্স নেই। তাই অ্যাকাউন্ট হ্যাক হওয়ারও ভয় থাকবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »