পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ

JioPC ক্লাউড কম্পিউটারের বেস প্ল্যানের জন্য 2 মাসে 1,000 টাকা খরচ হবে।

পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ

Photo Credit: Jio

JioPC is now available for all users as a standalone service

হাইলাইট
  • JioPC এখন সমস্ত ইন্টারনেট ইউজারদের জন্য উপলব্ধ
  • এই পরিষেবা পুরনো কম্পিউটারকে এআই-রেডি পিসি-তে বদলে দেবে
  • JioPC ক্লাউডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি র‍্যামের সুবিধা দেবে
বিজ্ঞাপন

নতুন কম্পিউটার বা ল্যাপটপ কেনা মানেই অনেকটা টাকা খরচ। তাই পকেটের চিন্তা করে অনেকেই কেনার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। সেই সব ক্রেতাদের কথা ভেবে Reliance Jio তাদের JioPC পরিষেবা সবার জন্য চালু করেছে। পূর্বে এই ভার্চুয়াল কম্পিউটার শুধুমাত্র সংস্থার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন যে কোনও টেলিকম এবং Wi-Fi প্রোভাইডারের ইন্টারনেট থাকলেই JioPC পরিষেবায় সাইন আপ করা যাবে। এটি ডিভাইসের হার্ডওয়্যার ব্যবহারের পরিবর্তে সরাসরি ক্লাউডের মাধ্যমে কম্পিউটিং শক্তি সরবরাহ করে। তাই পুরনো ডেস্কটপ আপগ্রেড না করেই সর্বোচ্চ 16 জিবি র‍্যাম ও 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজের সুবিধা উপভোগ করা যাবে।

JioPC সমস্ত কোম্পানির ইন্টারনেট ইউজারদের জন্য লঞ্চ হল

চার-পাঁচ বছরের পুরনো কম্পিউটারের স্টোরেজ ভর্তি হয়ে যাওয়া বা পারফরম্যান্স কমে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। বর্তমানে নতুন হার্ডওয়্যার কিনে আপগ্রেড করা একগাদা খরচের ব্যাপার। এই ক্ষেত্রে রিলায়েন্সের জিওপিসি বিকল্প হতে পারে। সংস্থার দাবি, প্রায় আট বছর পুরনো কম্পিউটারও তাদের ক্লাউড পিসি পরিষেবার সুবিধা নিতে পারবে।

জিওপিসি সাবস্ক্রিপশন নিয়ে পাঁচ মিনিটের কম সময়ে কম্পিউটার বা স্মার্ট টিভিতে পরিষেবা চালু করা যাবে। ডেটা মাইগ্রেশন, হার্ডওয়্যার ইনস্টেলশন বা কোনও ধরনের ডাউনটাইমের প্রয়োজন হবে না। ভারতের বহু বাড়ি, বিদ্যালয়, ও ছোট ব্যবসায় ব্যবহৃত কম্পিউটার বেশ পুরনো হয়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিভিন্ন সফটওয়্যার চালানো মুশকিল হয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে নতুন কম্পিউটার কেনা যথেষ্ট খরচসাপেক্ষ। Jio এখানেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। JioPC পরিষেবায় এআই টাস্কের মতো ভারী কাজের প্রসেসিং আপনার ডিভাইসে না হয়ে সংস্থার নিজস্ব সার্ভারে সম্পন্ন হয়। তাই এআই টুলস চালাতে সমস্যা হবে না।

জিওপিসি পরিষেবার বেস প্ল্যানে 8 জিবি র‍্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে 2 মাসের জন্য 1,000 টাকা, 5 মাসের জন্য 2,000, এবং 10 + 2 মাসের জন্য 4,000 টাকা খরচ। অন্য দিকে, 16 জিবি র‍্যাম ও 1 টিবি স্টোরেজ প্ল্যানের 2 মাসের মাসুল 1,200 টাকা। এটি 5 মাসের জন্য 2,500 ও 10 + 2 মাস ব্যবহার করতে 5,000 টাকা খরচ হবে।

উল্লেখ্য, জিওপিসি পরিষেবা সম্পূর্ণ ইন্টারনেট-নির্ভর। অপারেটিং সিস্টেম, অ্যাপ, ও ফাইল থেকে শুরু করে সমস্ত কিছু ক্লাউডে সার্ভারের মাধ্যমে কাজ করে। এতে ওয়েব ব্রাউজিং, ডকুমেন্ট তৈরি বা এডিটিং, ও গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ করা সম্ভব। তবে মনে রাখবেন, এটি কখনই একটি হার্ডওয়্যার ভিত্তিক কম্পিউটারের বিকল্প নয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  2. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  3. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  4. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  5. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  6. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  7. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  9. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »