সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়

গবেষণায় দেখা গিয়েছে, AI ভ্রমণের ছবি বিশ্লেষণ করে কোথায় তোলা হয়েছিল, তা নির্ভুলভাবে শনাক্ত করতে পারছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়

Photo Credit: Unsplash/Julian

Study found AI can identify your location from a single photo

হাইলাইট
  • AI মডেল মেটাডাটা বা GPS ছাড়াই ছবির লোকেশন নির্ভুলভাবে শনাক্ত করছে
  • McAfee Labs-এর টেস্টে বেশিরভাগ ভ্রমণের ছবির স্থান চিনতে পেরেছে এআই
  • সোশ্যাল মিডিয়ার ছবি পার্সোনোলাইজড স্ক্যামের জন্য ব্যবহার হতে পারে
বিজ্ঞাপন

শুধু ছবি দেখে সেটি ঠিক কোন জায়গায় তোলা হয়েছে, তা বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় না। দর্শনীয় স্থানে তোলা ছবি দেখে সহজেই ধারণা পাওয়া সম্ভব। কিন্তু অন্যান্য ক্ষেত্রে? AI ব্যবহার করে এখন মেটাডাটা বা GPS ছাড়াই কোনও ছবির লোকেশন নির্ভুলভাবে শনাক্ত করা যাচ্ছে। নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ডিজিটাল প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ঘুরে বেড়ানোর ছবি বিশ্লেষণ করে সেটি কোথায় তোলা হয়েছিল, তা বলতে পারছে। জিপিএস, লোকেশন ট্যাগ বা ক্যাপশন ছাড়াই জায়গা চিনিয়ে দিচ্ছে। এটি শুধুমাত্র ছবির ভিজ্যুয়াল তথ্য থেকেই সম্ভাব্য স্থান খুঁজে বার করছে।

ছবি বিশ্লেষণ করে লোকেশন খুঁজে বার করছে AI

ম্যাকাফি ল্যাবসের (McAfee Labs) গবেষণায় দেখা গিয়েছে, এআই মডেল ভ্রমণের ছবি বিশ্লেষণ করে কোন শহর ও দেশে তোলা হয়েছিল, তা নির্ভুলতার সঙ্গে শনাক্ত করতে পারছে। ম্যাকাফি তাদের পরীক্ষার জন্য গুগলের Gemma 3 27B ও আলিবাবার Qwen3 VL 30B নামে দুটি ওপেন-ওয়েট মডেল ব্যবহার করেছিল।

মডেলগুলি সাবস্ক্রিপশন ছাড়াই কাজ করে। ফলে যে কেউ এই ধরনের এআই টুল ব্যবহার করে কোনও ছবির সম্ভাব্য অবস্থান সম্পর্কে ধারণা পেতে পারে। রিপোর্ট অনুসারে, গবেষকরা মোট 21,236টি ভ্রমণ চিত্র নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। ফলাফলে দেখা গিয়েছে যে, Gemma 3 27B ছবিগুলির 87 শতাংশ ক্ষেত্রে সঠিক শহর ও দেশ শনাক্ত করতে পেরেছে।

অন্য দিকে, Qwen3 VL 30B প্রায় 91 শতাংশ ছবি কোন শহর ও দেশে তোলা হয়েছিল, তা সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। দুই AI মডেলকে ছবির সঙ্গে অতিরিক্ত কোনও তথ্য দেওয়া হয়নি। শুধু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি কোথায়। AI মডেলগুলি বিল্ডিং, সাইনবোর্ড, দোকানের সামনের অংশ, স্থাপত্যের ধরন, আলো, রাস্তার দৃশ্য, ও খাবারের স্টলের মতো ছোট ছোট বিষয় বিশ্লেষণ করে লোকেশন সম্পর্কে ধারণা করতে পেরেছে। 

রিপোর্টে বলা হয়েছে, বিখ্যাত পর্যটনকেন্দ্রে তোলা ছবি তুলনামূলকভাবে সহজে শনাক্ত করা সম্ভব হয়েছে। এই ধরনের জায়গায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, যা নির্দিষ্ট লোকেশনের সঙ্গে সহজে মেলানো যায়। তবে সাধারণ হোটেল রুম, সমুদ্রসৈকত, এবং গ্রামীণ রাস্তার মতো জায়গা চেনা এআই মডেলের পক্ষে কঠিন হয়েছে। কারণ এগুলির দৃশ্য অনেক জায়গাতে প্রায় একইরকম হতে পারে।

এখন প্রশ্ন হল, প্রযুক্তিটি ব্যবহার করে কেউ কীভাবে প্রতারণা বা সাইবার হামলার শিকার হতে পারেন। উদাহরণস্বরূপ, কেউ ছুটিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন। তিনি না চাইলেও, সেই ছবি থেকে এআই-এর মাধ্যমে কোথায় ঘুরছেন বা কোন জায়গায় রয়েছেন, তা জানা যেতে পারে। 

ওই তথ্য ব্যবহার করে কোনও প্রতারক বিশ্বাসযোগ্য ভুয়ো বার্তা তৈরি করতে পারে। স্থানের নাম উল্লেখ করে নকল ব্যাঙ্ক এলার্ট পাঠানো হতে পারে। ফলে ব্যবহারকারী সন্দেহ না করে ওই মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। অর্থাৎ, সোশ্যাল মিডিয়াতে দেওয়া ছবি বিশ্লেষণ করে পার্সোনোলাইজড স্ক্যামের জন্য ব্যবহার হতে পারে।

তাই প্রতারণা থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। কোথায় বেড়াতে গেলে বাড়ি ফেরার পর সেই সমস্ত ছবি আপলোড করা বুদ্ধিমানের কাজ। এতে আপনি বর্তমানে কোথায় রয়েছেন, তা সহজে প্রকাশ হবে না। এছাড়াও, সোশ্যাল মিডিয়া পোস্ট বন্ধু, পরিচিত বা বিশ্বাসযোগ্য ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »