Moment – Pro অ্যাপ দিয়ে স্মার্টফোনে DSLR-এর মতো ছবি তুলুন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জুলাই 2018 12:14 IST
হাইলাইট
  • Android ও iOS দুই প্ল্যাটফর্মেই নতুন এই Moment – Pro অ্যাপ ব্যবহার করা যা
  • iOS-এ ‘প্রো ফিচার্স’ ব্যবহারের জন্য অ্যাপ এর ভিতরে 249 টাকা দিতে হবে
  • Google Play তে এই অ্যাপ এর দাম 140 টাকা

স্মার্টফোনের ক্যামেরা অ্যাকসেসারিজ জনতে জনপ্রিয় নাম Moment। এবার স্মার্টফোন অ্যাপ এর দুনিয়ায় পা রাখল এই কোম্পানি। Moment কেস এর সাথে ব্যবহারের জন্য এতদিন কোম্পানির একটি সাধারন ক্যামেরা অ্যাপ পাওয়া যেত। এবার Moment – Pro ক্যামেরা অ্যাপ লঞ্চ করল কোম্পানি। Android ও iOS দুই প্ল্যাটফর্মেই নতুন এই Moment – Pro অ্যাপ ব্যবহার করা যাবে। Google Play তে এই অ্যাপ এর দাম 140 টাকা। যদিও iOS এ বিনামূল্যে এই অ্যাপ ইনস্টল করা যাবে।

iOS এ বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করে গেলেও ‘প্রো ফিচার্স’ ব্যবহারের জন্য অ্যাপ এর ভিতরে 249 টাকা দিয়ে এই বিশেষ ফিচার কিনতে হবে। Moment – Pro ক্যামেরা অ্যাপ দিয়ে স্মার্টফোন ক্যামেরায় ফোকাস, ISO, শাটার স্পিড ও হোয়াইট ব্যালেন্সে ম্যানুয়াল কনট্রোল করা যাবে। এর সাথেই Moment – Pro অ্যাপ দিয়ে স্মার্টফোনে হাই কোয়ালিটি RAW ফর্ম্যাটে ছবি তোলা যাবে। Android 7.0 বা তার বেশি ও iOS 10 বা তার বেশি অপারেটিং সিস্টেমে এই অ্যাপ কাজ করবে। ম্যানুয়াল কন্ট্রোল ঠিকভাবে কাজ করার জন্য Google Camera 2 API সাপোর্ট থাকা জরুরি।

ম্যানুয়াল কন্ট্রোলে ছবি তোলার সাথেই ছবি তোলার পরে এই অ্যাপ দিয়ে সেই ছবির মেটাডাটা বিস্তারে দেখা সম্ভব। স্ক্রিনের উপরে লাইভ হিস্টোগ্রাম দিয়ে ছবির ব্রাইটনেস সহজেই বোঝা সম্ভব। Moment – Pro এর iOS ভার্সানে HEIF, JPEG, RAW অথবা TIFF মতো আনকমপ্রেসড ফর্ম্যাটে ছবি সেভ করা সম্ভব।

Android এডিশানে এখনো ভিডিও তোলার অপশান চালু না হলেও Moment – Pro অ্যাপ এর iOS ভার্সানে একাধিক রেসলিউশানে ভিডিও তোলা যাবে। ভিডিও তোলার সময় ইলেট্রনিক ইমেজ স্টেবিলাইজেশানের সাথেই ম্যানুয়াল ফোকাস কনট্রোল করা যাবে। Google Play Store ও App Store থেকে Moment – Pro ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Moment Pro Camera App, Moment
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.