Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর

Samsung Galaxy A58 ও Galaxy A38-এর মডেল নম্বর হল যথাক্রমে SM-A586B এবং SM-A386B।

Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর

Photo Credit: Samsung

Samsung Galaxy A38 might succeed this year's Galaxy A37

হাইলাইট
  • Samsung Galaxy A58 রান করবে Exynos প্রসেসরে
  • Samsung Galaxy A38 গিকবেঞ্চে MediaTek চিপসেটের সঙ্গে দেখা গিয়েছে
  • দুই ফোনেই Android 17 প্রি-ইনস্টলড করা থাকবে
বিজ্ঞাপন

Samsung Galaxy A57 ও Galaxy A37 চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। মিড-রেঞ্জ স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন এবং ফিচারে বেশ কিছু মিল রয়েছে। এমনকি ডিজাইনও প্রায় একই। Samsung এবার দুই ফোনের আপগ্রেড ভার্সন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে  বলে অনুমান করা হচ্ছে। কারণ অনলাইনে Samsung Galaxy A58 এবং Galaxy A38 সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি ফোনগুলি একটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। সেখান থেকে র‍্যাম, চিপসেট, অপারেটিং সিস্টেম, ও পারফরম্যান্স সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। Galaxy A58 এবং Galaxy A38 যথাক্রমে Exynos ও MediaTek চিপসেটে রান করবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A58 ও Galaxy A38 গিকবেঞ্চে লিস্টেড হল 

SM-A586B এবং SM-A386B মডেল নম্বরের সঙ্গে Samsung-এর দুটি অপ্রকাশিত ফোনকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। এই মডেল নম্বর দুটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে সেগুলি আসন্ন Samsung Galaxy A58 এবং Galaxy A38-এর মডেল নম্বর।

Samsung Galaxy A58-এ Samsung S5E8865 চিপ রয়েছে। এটি সংস্থার নিজস্ব Exynos 1680 হতে পারে। গ্রাফিক্সের জন্য প্রসেসরটির সঙ্গে Samsung Xclipse 550 GPU থাকতে পারে। বেঞ্চমার্কে টেস্ট করা মডেলে 7.08 জিবি র‍্যাম দেখা গিয়েছে, যা 8 জিবি র‍্যাম হিসেবে মার্কেটিং করা হতে পারে।

গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ফোনটি 1,183 পয়েন্ট পেয়েছে। মাল্টি কোর টেস্টে এটি 3,759 পয়েন্ট অর্জন করেছে। অন্য দিকে, Samsung Galaxy A38 গিকবেঞ্চে MediaTek MT6881 প্রসেসরের সঙ্গে দেখা গিয়েছে। এটি MediaTek Dimensity 7500 প্রসেসর হতে পারে, যার সঙ্গে ARM Mali-G625 MC2 গ্রাফিক্স দেওয়া হতে পারে।

ফোনটির 5.07 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট বেঞ্চমার্ক করা হয়েছে। এটি বাজারে 6 জিবি হিসেবে বিক্রি করা হতে পারে। ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 996 ও 2,417 পয়েন্ট অর্জন করেছে। দুই ফোনেই Android 17 প্রি-ইনস্টলড করা থাকবে।

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Samsung Galaxy A58 এবং Galaxy A38 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকতে পারে। প্রধান সেন্সর 50 মেগাপিক্সেলের হতে পারে। Galaxy A38 মডেলে 6,000mAh ব্যাটারি ও 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »