নতুন আপডেটে Uber Lite অ্যাপে যোগ হল এই ফিচারগুলি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ডিসেম্বর 2018 18:17 IST
হাইলাইট
  • Android ফোনে Uber Lite অ্যাপ থেকে পুল ট্যাক্সি বুক করা যাবে
  • Paytm থেকে পেমেন্ট করা যাবে এই অ্যাপ ব্যবহার করে
  • 5.4MB সাইজের এই অ্যাপ 2G নেটওয়ার্কেও চুটিয়ে কাজ করে

Google Play Store থেকে Uber Lite অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে

নতুন আপডেটে এবার Android ফোনে Uber Lite অ্যাপ থেকে পুল ট্যাক্সি বুক করা যাবে। এছাড়াও Paytm থেকে পেমেন্ট করা যাবে এই অ্যাপ ব্যবহার করে। জুন মাসে ভারতে নতুন গ্রাহক টানতে নতুন হালকা পাতলা Uber Lite অ্যাপ লঞ্চ করেছিল মার্কিন ক্যাব সার্ভিসটি। শুরুতে দিল্লি, হায়দ্রাবাদ ও জয়পুরে এই অ্যাপ লঞ্চ হয়েছিল। 5.4MB সাইজের এই অ্যাপ 2G নেটওয়ার্কেও চুটিয়ে কাজ করে।

এতদিন পুল বুকিং এর অপশান না থাকলেও এবার Uber Lite অ্যাপে পুল বুকিং এর অপশান যোগ হল। Android অপারেটিং সিস্টেমের গ্রাহকরা Uber Lite অ্যাপ থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Advertisement

Uber Lite অ্যাপ ব্যবহার করে পুল বুক করার জন্য অ্যাপ থেকে শুরুতে পিক আপ লোকেশান আর ডেস্টিনেশান সিলেক্ট করতে হবে। আর পুল অপশান সিলেক্ট করতে হবে। পুল বুক করার আগেই যাত্রায় মোট কত টাকা খরচ হবে তা জানিয়ে দেবে Uber Lite অ্যাপ। পুল বুক করার সময় একটি বা দুটি সিট বুক করা যাবে।

এর সাথেই Uber Lite অ্যাপ থেকে Paytm পেমেন্ট করা যাবে। আগে Uber Lite অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র ক্যাশ ব্যবহার করে পেমেন্ট করা যেত। এবার ক্যাশ পেমেন্টের সাথেই Uber Lite থেকে Paytm পেমেন্ট ব্যবহার করে যাত্রা করা যাবে।

 Google Play Store থেকে Uber Lite অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। Android 4.4 বা তার বেশি ভার্সানের যে কোন Android ফোনে এই অ্যাপ ব্যবহার করা যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Uber Lite, Uber
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.