বক্স অফিসে সাফল্যের পর এবার OTT প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে তেলেগু সিনেমা রিটার্ন অফ দ্যা ড্রাগন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 মার্চ 2025 11:15 IST
হাইলাইট
  • রিটার্ন অফ দ্যা ড্রাগন সিনেমাটি আগামী 28-সে মার্চ নেটফ্লিক্সে প্রিমিয়া
  • স্ট্রিমিংএর জন্য তামিল এবং তেলেগু ভাষাগুলি উপলব্ধ হবে
  • সিনেমাটি বক্স অফিসে 120 কোটি টাকার বেশি লাভ করেছে

২৮ মার্চ নেটফ্লিক্সে রিটার্ন অফ দ্য ড্রাগনের প্রিমিয়ার হবে।

Photo Credit: Netflix

সম্প্রতি মুক্তি পাওয়া কলিউডের ব্লকবাস্টার সিনেমা Dragon (রিটার্ন অফ দ্যা ড্রাগন, তেলেগু) বক্স অফিসে ঝড় তুলেছে, সবাইকে অবাক করে সম্পূর্ণ তামিলনাড়ু এবং তেলেগু রাজ্যতে 120 কোটি টাকা আয় করেছে। অশ্বত্থ মারিমুথু দ্বারা পরিচালিত সিনেমাটিতে, প্রদীপ রঙ্গনাথান মুখ্য ভূমিকায় আছে, সাথে অনুপমা পরমেশ্বরণ এবং কায়াডু লোহার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। 35-কোটি টাকার বাজেটের সাথে AGS এন্টারটেনমেন্ট দ্বারা নির্মিত এই সিনেমাটি, বাণিজ্যিক সাফল্য পেয়েছে। প্রেক্ষাগৃহে এটি সাফল্যের সাথে চলার পর, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এটির অতি প্রত্যাশিত OTT-রিলিজ হতে চলেছে।

রিটার্ন-অফ-দ্যা-ড্রাগন সিনেমাটি কখন এবং কোথায় দেখতে পাবেন:

ড্রাগন এবং এটির তেলেগু ভার্সন রিটার্ন অফ দ্যা ড্রাগন সিনেমাটি আগামী 28-সে মার্চ থেকে নেটফ্লিক্সে প্রিমিয়ার করা হবে। এখন শুধু স্ট্রিমিং প্ল্যাটফর্মটি থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, কিন্তু একটি রিপোর্টে জানা গিয়েছে যে। কিছু প্রতিবেদনে দাবি করছে যে, সিনেমাটির প্রেক্ষাগৃহে আসার আগের গুঞ্জনের কারণে Netflix এটির ডিজিটাল সত্ব আগেই নিয়ে রেখেছিল। আশা করা যাচ্ছে সিনেমাটি নেটফ্লিক্সে আসার ফলে এটি আরও বেশি দর্শকদের কাছে পৌঁছানো যাবে, বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে এটি দেখার সুযোগ পাননি তাদের কাছে।

রিটার্ন-অফ-দ্যা-ড্রাগনের অফিসিয়াল ট্রেলার এবং প্লট:

সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই এটির ট্রেলার রিলিজ করা হয়েছিল। একজন তরুণ পুরুষের জীবনকে অনুসরণ করে সিনেমাটি তৈরি, যেখানে একটি অপ্রত্যাশিত কিছু ঘটনা তার জীবনের গতিপথকে পরিবর্তন করে। সিনেমাটি অ্যাকশন, হাস্যরস এবং আবেগের মুহুর্ত দ্বারা পরিপূর্ণ। প্রদীপ রঙ্গনাথানের অভিনয়, অশ্বত্থ মারিমুথুর পরিচালনা এবং লিওন জেমস-এর গান একত্রে দর্শকের কাছে দারুন প্রশংসা পেয়েছে।

রিটার্ন-অফ-দ্যা-ড্রাগনের কাস্ট এবং ক্রু:

সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে, প্রদীপ রঙ্গন্নাথানকে এবং মহিলাদের চরিত্রে মুখ্য ভূমিকায় আছে অনুপমা প্বরমেশ্বরণ এবং কায়াডু লোহার। অশ্বত্থ মারিমুথু সিনেমাটি পরিচালনা করেছেন এবং এটির প্রযোজনা করেছেন AGS এন্টারটেনমেন্টের অর্চনা কালাপাথি। সিনেমাটির সঙ্গীতের দ্বায়িত্বে ছিলেন লিওন জেমস, যার গান সিনেমাটির আকর্ষণ আরো বাড়িয়েছে।

রিটার্ন অফ দ্যা ড্রাগনের প্রতিক্রিয়া:

বক্স অফিসে সিনেমাটি 120 কোটি টাকার বেশি অর্জন করে, বিরাট বাণিজ্যিক সাফল্য অর্জনের ক্ষেত্রে নিজের জায়গা সুদৃঢ় করেছে। এটি IMDb-তে 8.3/10 রেটিং পেয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.