BGMI Air open beta access goes live in India
Photo Credit: Krafton
এখন Google Play Store থেকে BGMI Air-এর আর্লি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। Krafton ইন্ডিয়ার ওপেন বিটা প্রোগ্রামের সৌজন্যে ভারতে Android ব্যবহারকারীরা নিজেদের ফোনে গেমটি ইনস্টল করে খেলতে পারবে। গেমটির স্টেবল ভার্সন আগামী ডিসেম্বর 10 মুক্তি পাবে iOS এবং Android প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে। এটি বিপুল জনপ্রিয় ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার লাইট সংস্করণ, যার প্রাথমিক ডাউনলোড সাইজ প্রায় 1 জিবি। BGMI Air-এর Android ভার্সনের জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত 25 আগস্ট। রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে স্টোরে নতুন অনলাইন ব্যাটেল রয়্যাল গেমটির জন্য ইতিমধ্যেই 1.4 কোটিরও বেশি প্রি-রেজিস্ট্রেশন জমা পড়েছে।
1. প্রথমে Android ফোনে Google Play Store খুলুন।
2. সার্চ বারে BGMI Air লিখে সার্চ করুন।
3. অ্যাপটির ডেভেলপার হিসেবে Krafton নাম রয়েছে কি না, তা চেক করুন।
4. অ্যাপের লিস্টিংয়ে Install অপশনে ট্যাপ করুন।
5. ইনস্টলেশন সম্পূর্ণ হলে গেম খুলুন।
মনে রাখবেন, বিজিএমআই এয়ার বিটা শুধু গুগল প্লে স্টোরে উপলব্ধ। তাই থার্ড-পার্টি ওয়েবসাইট থেকে APK ফাইল নামানোর ভুল করবেন না। শুধুমাত্র গেমটির অফিসিয়াল অ্যাপ ডিভাইসে ইনস্টল করুন। গেমটির প্রাথমিক ডাউনলোডের আকার দেখে মোট স্টোরেজের প্রয়োজনীয়তা বোঝা যাবে না। অতিরিক্ত গেম রিসোর্স ইনস্টল করার পর আরও বেশি স্টোরেজের প্রয়োজন হতে পারে।
iOS ব্যবহারকারীদের জন্য এখনও কোনও TestFlight লিঙ্ক প্রকাশ করেনি ক্রাফটন। তবে App Store-এ নতুন গেমটি প্রি-রেজিস্ট্রেশনের জন্য লিস্টেড থাকতে দেখা গিয়েছে। নভেম্বর 20 থেকে নভেম্বর 24 পর্যন্ত কলকাতা, মুম্বই, এবং দিল্লিতে গেমটির প্রাইভেট টেস্টিং চলেছে। পাবলিক বেটা ভার্সন রোলআউটের আগে ফিডব্যাক সংগ্রহ করাই ছিল প্রোগ্রামটির প্রাথমিক লক্ষ্য।
বিজিএমআই লাইট কম স্টোরেজ, লো-পারফরম্যান্স, ও এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন রয়েছে, এমন বাজেট ফোন ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।রিপোর্ট অনুসারে, এটি খেলার জন্য অন্তত 1.5 জিবি র্যাম এবং Adreno 306 জিপিউ বা তার চেয়ে উন্নত গ্রাফিক্স প্রয়োজন হবে।
BGMI Air আগের অ্যাকাউন্ট ব্যবহার করে খেলা যাবে। প্লেয়ারদের নতুন করে আইডি তৈরির দরকার পড়বে না। তারা বর্তমান বিজিএমআই অ্যাকাউন্ট দিয়ে নতুন এয়ার ভার্সনে লগ ইন করতে পারবে। উল্লেখ্য, অক্টোবর 15 তারিখ BGMI Lite থেকে নাম পাল্টে BGMI Air রাখার আগেই গেমটির জন্য 1 কোটিরও বেশি প্রি-রেজিস্ট্রেশন জমা পড়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.