গ্যাসের বদলে ইন্ডাকশনে রান্না? সঠিক কৌশল না জানলে বাড়বে বিদ্যুতের বিল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 মার্চ 2026 16:14 IST
হাইলাইট
  • ইন্ডাকশন ওভেনে ভুল রান্নার পাত্র দিলে বেশি বিদ্যুৎ খরচ হতে পারে
  • রান্না করার আগে সবসময় প্রি-হিট করার প্রয়োজন নেই
  • ইন্ডাকশন কেনার আগে ওয়াট দেখে নিন

ইন্ডাকশন ওভেনে রান্নার সঠিক কৌশল না জানলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে

Photo Credit: Borosil

বর্তমানে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের সংকট। ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস অমিল। বুকিং হলেও ঠিক কবে ডেলিভারি পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অপরিস্থিতিতে তাই বলে হেঁশেল বন্ধ থাকলে তো চলবে না। ফলে অনেক গৃহস্থ বাড়িতে তিনবেলা রান্নার জন্য ইন্ডাকশন ওভেন বা কুকটপ ব্যবহারের চল শুরু হয়েছে। প্রথম প্রথম যারা ইন্ডাকশন ব্যবহার করছেন, তাদের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখতে হবে। এই ধরনের ওভেনে রাঁধার পদ্ধতি গ্যাসের থেকে কিছুটা আলাদা। সঠিক কৌশল না জানলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে। তাই প্রতিবেদনে পাঁচটি টিপস দেওয়া হল, যেগুলি ইন্ডাকশন ওভেনের দেদার বিদ্যুৎ অপচয় রুখতে সাহায্য করবে।

ইন্ডাকশন ওভেনে বিদ্যুৎ সাশ্রয় করার টিপস

1. গ্যাসের ক্ষেত্রে যে কোনও হাঁড়ি বা কড়াই চাপিয়ে দিলেই কাজ মিটে যায়। কিন্তু ইন্ডাকশন ওভেন কতটা বিদ্যুৎ ব্যবহার করবে, তা কিছুটা রান্নার পাত্রের উপর নির্ভর করে। স্টিল বা ঢালাই লোহার বাসনে তাপ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কম সময়ে রান্না সম্পন্ন হয়। দ্রুত খাবার তৈরি হওয়ার ফলে বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কমে যায়। ইন্ডাকশনের জন্য উপযোগী এমন বাসনও পাওয়া যায়, যেগুলোর তলদেশে চৌম্বকীয় ধাতু থাকে। এই ধরনের পাত্রে ভাত, ডাল, ও তরকারি জলদি প্রস্তুত হয়ে যায়।

2. অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে, ইন্ডাকশন ওভেন ব্যবহার করার আগে কিছুক্ষণ গরম (প্রি-হিট) করে রাখা আবশ্যক। কিন্তু বাস্তবে ইন্ডাকশন কুকটপ গরম হতে বেশি সময় লাগে না। যে খাবার রান্না করবেন, সেই অনুসারে তাপমাত্রা সেট করে রাখুন। খুব প্রয়োজন না পড়লে প্রি-হিট করার অর্থ নেই।

3. ব্র্যান্ড যাই হোক হোক না কেন, যে কোনও ইন্ডাকশন ওভেনে রান্না করার জন্য বিভিন্ন মোড দেওয়া থাকে। ভাজার জন্য একরকম, ফোটানোর জন্য আলাদা। স্লো কুকিং বা ধীরে ধীরে রান্নার জন্য বেশিরভাগ মডেলে আলাদা মোড পাওয়া যায়। যা রাঁধতে চান, সেই অনুসারে মোড সেট করে নিন। সঠিক মোডে বিদ্যুৎ অপচয় রোধ হবে।

4.ইন্ডাকশন কেনার আগে ওয়াট দেখে নিন। হাই ওয়াটের অর্থ বেশি বিদ্যুৎ খরচে রান্না দ্রুত হবে ও কম ওয়াটের মডেল নিলে বিদ্যুৎ সাশ্রয় বেশি হবে। 1,200 থেকে 2,000 ওয়াট ক্ষমতার ইন্ডাকশন বাঙালি পরিবারের জন্য আদর্শ। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে 1,800 বা 2,000 ওয়াটের কুকার বেছে নেওয়া যেতে পারে। এগুলি জলদি ফোটানো ও ভাজার জন্য সেরা। ছোট পরিবার বা তিন জনের জন্য 1,200-1,600 ওয়াট কুকটপে কাজ হয়ে যাবে।

5. ইন্ডাকশন ওভেনের কাজ মিটে গেলে পরিষ্কার করে শুকনো রাখা আবশ্যক। অপরিষ্কার থাকলে তাপ দ্রুত বেরোতে ও সব জায়গায় ছড়িয়ে পড়তে বাধা পায়। তাই রান্নার পর ইন্ডাকশনের উপরের অংশ ও বাসনের তলা মুছে রাখুন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  2. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  3. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  4. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  5. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  6. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  7. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  8. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  9. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  10. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.