ইন্ডাকশন ওভেনে রান্নার পদ্ধতি গ্যাসের থেকে কিছুটা আলাদা হওয়ায় সঠিক কৌশল না জানলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে।
Photo Credit: Borosil
ইন্ডাকশন ওভেনে রান্নার সঠিক কৌশল না জানলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে
বর্তমানে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের সংকট। ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস অমিল। বুকিং হলেও ঠিক কবে ডেলিভারি পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অপরিস্থিতিতে তাই বলে হেঁশেল বন্ধ থাকলে তো চলবে না। ফলে অনেক গৃহস্থ বাড়িতে তিনবেলা রান্নার জন্য ইন্ডাকশন ওভেন বা কুকটপ ব্যবহারের চল শুরু হয়েছে। প্রথম প্রথম যারা ইন্ডাকশন ব্যবহার করছেন, তাদের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখতে হবে। এই ধরনের ওভেনে রাঁধার পদ্ধতি গ্যাসের থেকে কিছুটা আলাদা। সঠিক কৌশল না জানলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে। তাই প্রতিবেদনে পাঁচটি টিপস দেওয়া হল, যেগুলি ইন্ডাকশন ওভেনের দেদার বিদ্যুৎ অপচয় রুখতে সাহায্য করবে।
1. গ্যাসের ক্ষেত্রে যে কোনও হাঁড়ি বা কড়াই চাপিয়ে দিলেই কাজ মিটে যায়। কিন্তু ইন্ডাকশন ওভেন কতটা বিদ্যুৎ ব্যবহার করবে, তা কিছুটা রান্নার পাত্রের উপর নির্ভর করে। স্টিল বা ঢালাই লোহার বাসনে তাপ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কম সময়ে রান্না সম্পন্ন হয়। দ্রুত খাবার তৈরি হওয়ার ফলে বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কমে যায়। ইন্ডাকশনের জন্য উপযোগী এমন বাসনও পাওয়া যায়, যেগুলোর তলদেশে চৌম্বকীয় ধাতু থাকে। এই ধরনের পাত্রে ভাত, ডাল, ও তরকারি জলদি প্রস্তুত হয়ে যায়।
2. অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে, ইন্ডাকশন ওভেন ব্যবহার করার আগে কিছুক্ষণ গরম (প্রি-হিট) করে রাখা আবশ্যক। কিন্তু বাস্তবে ইন্ডাকশন কুকটপ গরম হতে বেশি সময় লাগে না। যে খাবার রান্না করবেন, সেই অনুসারে তাপমাত্রা সেট করে রাখুন। খুব প্রয়োজন না পড়লে প্রি-হিট করার অর্থ নেই।
3. ব্র্যান্ড যাই হোক হোক না কেন, যে কোনও ইন্ডাকশন ওভেনে রান্না করার জন্য বিভিন্ন মোড দেওয়া থাকে। ভাজার জন্য একরকম, ফোটানোর জন্য আলাদা। স্লো কুকিং বা ধীরে ধীরে রান্নার জন্য বেশিরভাগ মডেলে আলাদা মোড পাওয়া যায়। যা রাঁধতে চান, সেই অনুসারে মোড সেট করে নিন। সঠিক মোডে বিদ্যুৎ অপচয় রোধ হবে।
4.ইন্ডাকশন কেনার আগে ওয়াট দেখে নিন। হাই ওয়াটের অর্থ বেশি বিদ্যুৎ খরচে রান্না দ্রুত হবে ও কম ওয়াটের মডেল নিলে বিদ্যুৎ সাশ্রয় বেশি হবে। 1,200 থেকে 2,000 ওয়াট ক্ষমতার ইন্ডাকশন বাঙালি পরিবারের জন্য আদর্শ। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে 1,800 বা 2,000 ওয়াটের কুকার বেছে নেওয়া যেতে পারে। এগুলি জলদি ফোটানো ও ভাজার জন্য সেরা। ছোট পরিবার বা তিন জনের জন্য 1,200-1,600 ওয়াট কুকটপে কাজ হয়ে যাবে।
5. ইন্ডাকশন ওভেনের কাজ মিটে গেলে পরিষ্কার করে শুকনো রাখা আবশ্যক। অপরিষ্কার থাকলে তাপ দ্রুত বেরোতে ও সব জায়গায় ছড়িয়ে পড়তে বাধা পায়। তাই রান্নার পর ইন্ডাকশনের উপরের অংশ ও বাসনের তলা মুছে রাখুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale