বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং

AC ব্যবহারে কয়েকটি পরিবর্তন করলেই ঘর আরও আরামদায়কভাবে ঠান্ডা হবে, অতিরিক্ত আর্দ্রতা কমবে, ও বিদ্যুৎ সাশ্রয় হবে।

বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং

Photo Credit: Haier

Keeping the AC on Cool mode throughout the rainy season can raise your electricity bill

হাইলাইট
  • বৃষ্টির দিনে সারাক্ষণ কুল মোডে AC চালিয়ে রাখা বাজে অভ্যাস
  • বর্ষাকালে গরমের তীব্রতা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়
  • AC ফিল্টার পরিষ্কার রাখলে বিদ্যুৎ বিলে সাশ্রয় করা সম্ভব
বিজ্ঞাপন

গরমের তীব্রতা থেকে কিছুটা হলেও মুক্তি দেয় বর্ষাকাল। তবে এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়। তাই তাপমাত্রা কম থাকলেও পরিবেশ অস্বস্তিকর মনে হয়। এই সময় অনেকেই গরমকালের মতো টানা এয়ার কন্ডিশনার বা এসি (AC) চালিয়ে রাখেন। ফলে সর্দিকাশির সমস্যা বাড়ার পাশাপাশি বিদ্যুতের বিলে পকেটে ছ্যাঁকা লাগতে পারে। পরিবেশ বেশি স্যাঁতসেঁতে থাকার ফলে দেখা যায়, অনেক ক্ষেত্রে এসি 20 ডিগ্রির নিচে রাখার পরেও ঘর ঠান্ডা হতে চায়ছে না। অথচ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের কয়েকটি সহজ পরিবর্তন করলেই ঘর আরও আরামদায়কভাবে ঠান্ডা হবে, অতিরিক্ত আর্দ্রতা কমবে, ও বিদ্যুৎ সাশ্রয় হবে।

বর্ষায় AC চালানোর সময় যে পাঁচ ভুল করবেন না

1. বৃষ্টির দিনে অন্যতম ভুল অভ্যাস হল সারাক্ষণ কুল মোডে এসি চালিয়ে রাখা। নিঃসন্দেহে এই মোড গরমের সময় তাপমাত্রা কমাতে কার্যকর ভূমিকা নেয়। কিন্তু বর্ষার সময় বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা কমাতে পারে না। তাই এই সময় ড্রাই মোড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এতে হাওয়া শুষ্ক হয়ে ঘর দ্রুত ঠান্ডা হতে পারে। তাছাড়া, এটি কুল মোডের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে। ফলে ইলেকট্রিসিটি বিল কমানো সম্ভব।

2. বর্ষাকালে এসির তাপমাত্রা 18 বা 20 ডিগ্রিতে সেট করলে ঘর আরও দ্রুত ঠান্ডা হবে। এমনটা মনে করেন অনেকেই। কিন্তু এই সময় এয়ার কন্ডিশনার একইসঙ্গে হাওয়া ঠান্ডা করা ও আর্দ্রতা দূর করার কাজ করতে হয়। ফলে মেশিনের উপর চাপ বাড়ে। এতে বিদ্যুৎ খরচও বেশি হয়। তাই তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে রাখুন, যাতে এসি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

3. বর্ষাকালে বাতাসে থাকা ধুলোবালি এবং আর্দ্রতার কারণে এসি ফিল্টারে সহজেই ময়লা জমে যেতে পারে। ফিল্টার নোংরা হয়ে গেলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং কুলিংয়ের কার্যক্ষমতা কমে যায়। ফিল্টার অপরিষ্কার থাকলে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয় এবং ঘর ঠান্ডা হতেও বেশি সময় লাগে। তাই বর্ষাকালে নিয়মিত ফিল্টার পরিষ্কার করলে ভাল কুলিং পাওয়া যাবে।

4. এসি চলার সময় দরজা বা জানলা বন্ধ রাখুন। খোলা থাকলে বাইরে থেকে গরম ও আর্দ্র বাতাস ঘরের ভিতরে ঢুকে পড়ে। ফলে তাপমাত্রা ও আর্দ্রতা কমাতে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। এতে বিদ্যুৎ খরচ যেমন বেড়ে যায়, তেমনই কুলিংয়ের কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই এসি চলার সময় দরজা-জানলা যথাসম্ভব নিশ্ছিদ্র রাখুন।

5. বৃষ্টির সময় শুধু ইনডোর ইউনিট নয়, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের বাইরের ইউনিটেরও নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। এই সময় গাছের পাতা, ধুলোবালি, ও অন্যান্য আবর্জনা আউটডোর ইউনিটের পাশে জমে যেতে পারে। ফলে বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »