Google Chrome ইউজারদের অজান্তে ডিভাইসে 4 জিবির যে AI ফাইল ডাউনলোড করেছে, তার নাম weights.bin।
Photo Credit: Pixabay / deepanker70
Chrome silently downloads a 4GB AI model file on some users’ devices without permission
Google Chrome বরাবরই বেশি মেমরি ব্যবহার করার জন্য পরিচিত। ফলে যাদের ল্যাপটপ বা কম্পিউটারে মেমরি কম, তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এটা গেল পুরনো সমস্যা। এবার গুগলের দৌলতে এক নতুন সমস্যা এসে হাজির হয়েছে। সম্প্রতি খবর সামনে এসেছে যে, Chrome ইউজারদের অজান্তেই তাদের ডিভাইসে প্রায় 4 জিবি আকারের AI মডেল ফাইল ডাউনলোড করেছে। সেই ফাইলটির নাম weights.bin এবং এটি Gemini Nano AI মডেলের সঙ্গে যুক্ত। যাদের ডিভাইসে স্টোরেজ কম আছে, সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য ফাইলটি সমস্যা সৃষ্টি করতে পারে। ফাইলটির আসলে কী কাজ ও কীভাবে ডিলিট করবেন, তার উত্তর রইল এই প্রতিবেদনে।
weights.bin আসলে অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের অংশ। গুগল সাধারণ ক্লাউড ভিত্তিক এআই-এর মতো সবকিছু সার্ভারে প্রসেস না করে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স সরাসরি ডিভাইস থেকে চালায়। তাই প্রয়োজনীয় এআই মডেল ফাইল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। এটি মূলত স্ক্যাম ডিটেকশন, অটোফিল সাজেশন, ও 'হেল্প মি টু রাইট' ফিচার চালাতে ব্যবহৃত হয়।
ফাইলটি গুগল ক্রোমের অ্যাপ্লিকেশন ডেটা ফোল্ডারে জমা হয়। ব্যবহারকারীদের দাবি, ফাইল ডাউনলোড হওয়ার আগে গুগল কোনও নোটিফিকেশন তাদেরকে দেখায়নি। তবে সুবিধার কথা হল, আপনি চাইলে 4 জিবি সাইজের ফাইলটি সহজেই মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে নতুন করে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন।
আপনার ডিভাইসে ফাইল ডাউনলোড হয়েছে কিনা, তা আগে চেক করা জরুরি। প্রথমে উইন্ডোজ ল্যাপটপ থেকে ফাইল এক্সপ্লোরার খুলতে হবে। সেখানে অ্যাড্রেস বারে %LOCALAPPDATA%\Google\Chrome\User Data পেস্ট করুন। তারপর OptGuideOnDeviceModel ফোল্ডার খুলুন। যদি সেখানে weights.bin ফাইল থাকে, তাহলে বুঝতে হবে জেমিনাই ন্যানো অন-ডিভাইস মডেল ডাউনলোড হয়ে আছে।
ম্যাকবুকের ক্ষেত্রে চেক করার জন্য ইউজারদের প্রথমে ক্রোমে গিয়ে অ্যাপ্লিকেশন সাপোর্ট ফোল্ডার খুলতে হবে। সেখানে ক্রোম সেকশন খুলে ডিফল্ট ফোল্ডারে ঢুকতে হবে। তারপর OptGuideOnDeviceModel নামের ফোল্ডারে যেতে হবে। সেখানে weights.bin নামে কোনও ফাইল থাকার অর্থ হল, AI মডেল ডিভাইসে ডাউনলোড হয়ে আছে।
ফাইল ডিলিট করলেই কিছু কাজ মিটবে না৷ কারণ সঠিক পদ্ধতি না জানলে ক্রোম পরবর্তীতে আবার ডাউনলোড করতে পারে। তাই সবার আগে ক্রোমের অন-ডিভাইস AI ফিচারগুলি বন্ধ করতে হবে। তার জন্য ক্রোম খুলে সেটিংসে গিয়ে সিস্টেম সেকশন থেকে অন-ডিভাইস এআই বন্ধ করতে হবে। তারপর ফাইলটি ডিলিট করলে কাজ হাসিল।
কিন্তু অপশন না দেখে গেলে অ্যাড্রেস বারে ম্যানুয়ালি chrome://flags লিখে AI সম্পর্কিত এক্সপেরিমেন্টাল ফ্ল্যাগস ডিজেবল করতে হবে। রিপোর্ট অনুযায়ী, এই ফিচার অফ করে রাখলে Gemini Nano ভিত্তিক বেশ কিছু AI পরিচালিত ক্রোম টুল কাজ করা বন্ধ করতে পারে, যার মধ্যে AI রাইটিং অ্যাসিস্ট্যান্স, স্মার্ট সাজেশন, এবং কিছু অন-ডিভাইস AI ফিচার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999