Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন

Census 2027-এর অনলাইন ফর্ম পূরণ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।

Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন

Photo Credit: X/cmowbgov

West Bengal CM is completing his own Self-Enumeration

হাইলাইট
  • প্রথম পর্যায়ের সেলফ এনুমারেশনের জন্য অনলাইন পোর্টাল আগস্ট 15 পর্যন্ত খোলা
  • অনলাইনে ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর একটি ইউনিক আইডি তৈরি হবে
  • অনলাইনে জমা দেওয়া তথ্যের যাচাই আগস্ট 16 থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে
বিজ্ঞাপন

পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল জনগণনার (Census 2027) কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের সেলফ এনুমারেশনের জন্য অনলাইন পোর্টাল আগামী আগস্ট 15 পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঘরে বসেই ইন্টারনেটে ফর্মপূরণ করতে পারবেন। অনলাইনে জমা দেওয়া তথ্যের যাচাই আগস্ট 16 থেকে সেপ্টেম্বর 14 পর্যন্ত চলবে। জনসুমারিতে নিযুক্ত সরকারী কর্মীরা রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য ভেরিফিকেশন করবেন। কিন্তু এখনও অনেকেই বুঝে উঠতে পারছেন না, অনলাইনে জনগণনার জন্য কোথায় কোন কোন তথ্য জমা দিতে হবে। এই সম্পর্কিত সমস্ত তথ্য রইল Gadgets 360 বাংলার আজকের প্রতিবেদনে।

Census 2027 অনলাইন ফর্ম কীভাবে পূরণ করবেন?

সরকারি ওয়েবসাইট অনুসারে, সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণত 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। অনলাইনে ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর আবেদনকারীর জন্যএকটি ইউনিক আইডি তৈরি হবে। অনলাইন ফর্ম পূরণ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।

  • অফিসিয়াল পোর্টালে যান: https://se.census.gov.in/ ওয়েবসাইট খুলুন।
  • রেজিস্ট্রেশন করুন: হোমপেজে নিজের রাজ্য পশ্চিমবঙ্গ নির্বাচন করুন। তারপর পরিবারের প্রধানের নাম, ফোন নম্বর, ইমেইল আইডি (অপশনাল), এবং ক্যাপচা পূরণ করুন।
  • ভাষা নির্বাচন করুন: ফর্মটি যে ভাষায় পূরণ করতে চান, সেটি বেছে নিন (বাংলায় চাইলে বাংলা নির্বাচন করুন)।
  • মোবাইল নম্বর যাচাই করুন: রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওয়াইন-টাইম পাসওয়ার্ড বা ওটিপি দিয়ে নম্বর যাচাই করতে হবে।
  • বাসস্থানের তথ্য দিন: নিজের জেলা নির্বাচন করুন। চাইলে পিন কোন লিখতে পারেন। এরপর গ্রাম বা শহরের নাম, এলাকার নাম, ও কাছাকাছি কোনও ল্যান্ডমার্ক বা পরিচিত জায়গার নাম দিয়ে সার্চ করুন।
  • বাড়ির অবস্থান নিশ্চিত করুন: ম্যাপে নিজের বাসস্থানের সঠিক লোকেশন সিলেক্ট করে কনফার্ম করুন।
  • প্রশ্নপত্র পূরণ করুন: হাউজ লিস্টিং ও হাউস সেনসাসের প্রশ্নপত্রে পরিবারের সদস্য, বাসস্থান, ও অন্যান্য তথ্য দিন।
  • তথ্য যাচাই করুন: প্রিভিউ অপশনের মাধ্যমে জমা দেওয়া সমস্ত তথ্য ভালভাবে মিলিয়ে দেখুন। কোনও ভুল থাকলে এই পর্যায় পর্যন্ত সংশোধন করা যাবে।
  • ফর্ম জমা দিন: সমস্ত তথ্য ভালভাবে যাচাই করার পর "ফাইনাল সাবমিট" বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, একবার সাবমিট করার পর কোনও তথ্য পরিবর্তন করা যাবে না।
  • সেলফ এনুমারেশন আইডি সেভ করুন: ফর্ম সফলভাবে জমা পড়লে "H" অক্ষর দিয়ে শুরু হওয়া একটি 11 সংখ্যার আইডি তৈরি হবে। এটি রেজিস্টার করা ফোন নম্বরে SMS বা ইমেইলে (দেওয়া থাকলে) পাঠানো হবে। আইডি লিখে রাখুন বা স্ক্রিনশট নিন।
  • সেলফ এনুমারেশন আইডি ভুলে গেলে কী করবেন? রেজিস্টার করা মোবাইল নম্বর ব্যবহার করে সেলফ এনুমারেশন পোর্টাল থেকে আইডি পুনরুদ্ধার করা যাবে।

একটু সময় লাগলেও, ফর্ম পূরণের পদ্ধতি কিন্তু ততটা কঠিন নয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সেলফ এনুমারেশন আরও সহজ করে দিলাম আমরা। মনে রাখবেন, রেজিস্ট্রেশনের জন্য প্রতিটি বাড়িতে যেন একটাই ফোন নম্বর ব্যবহার করা হয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »