Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 14:29 IST
হাইলাইট
  • স্ক্রিন গার্ডে মাসের পর মাস না পাল্টে ফোন ব্যবহার করা বড় ভুল হতে পারে
  • টেম্পার্ড গ্লাসের প্রোটেক্টিভ লেয়ার সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে
  • এটি বছরে অন্তত একবার পাল্টানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

You should replace your screen guard once a year

Photo Credit: Unsplash / Fujiphilm

নতুন ফোন কেনার পর অধিকাংশ মানুষ স্ক্রিনের উপর একটি কাঁচের গার্ড লাগিয়ে নেন, যাকে পরিচিত ভাষায় টেম্পার্ড গ্লাস বা স্ক্রিন গার্ড নামে ডাকা হয়। স্বল্প খরচের এই বস্তুটি সুরক্ষা বর্ম তৈরি করে মোবাইল ফোনের স্ক্রিনকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। প্রধানত হাত থেকে পড়ে যাওয়া এবং দৈনন্দিন স্ক্র্যাচ থেকে স্ক্রিনকে বাঁচাতে গ্লাস লাগানো হয়। কিন্তু অনেকেই মাসের পর মাস স্ক্রিন গার্ড না পাল্টে ফোন ব্যবহার করতে থাকেন। নতুন ব্যাক কভার, হেডফোন, স্মার্টওয়াচ বা পাওয়ারব্যাঙ্ক বাড়ি চলে আসে, কিন্তু স্ক্রিন গার্ড বদলানোর কথা ভুলে যায় আমরা।

মনে রাখবেন যে, স্ক্রিন গার্ড চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে রোদ, ধুলো, ঘর্ষণ, এবং দৈনন্দিন ব্যবহারে স্ক্রিন গার্ডের প্রোটেক্টিভ লেয়ার দুর্বল হয়ে পড়ে। তাই নির্দিষ্ট কিছু লক্ষণ দেখলেই এটি বদলে ফেলা উচিত। কত মাস অন্তর অন্তর টেম্পার্ড গ্লাস পাল্টালে ভাল হয়, তার উত্তর রইল এই প্রতিবেদনে।

যে সমস্ত লক্ষণ দেখলে ফোনের স্ক্রিন গার্ড পাল্টাতে হবে

টেম্পার্ড গ্লাস সাধারণত বছরে অন্তত একবার পাল্টানোর পরামর্শ দিচ্ছেন মোবাইল বিশেষজ্ঞরা। কিন্তু তার আগেই এতে ফাটল বা স্ক্র্যাচ ফুটে উঠলে, টাচ ইনপুট ঠিকমতো কাজ না করলে, স্ক্রিন ও প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে বুদবুদ তৈরি হলে, কোণ থেকে উঠে আসতে শুরু করলে, এবং স্ক্রিন ঝাপসা দেখালে সঙ্গে সঙ্গে বদলে নতুন কেনা উচিত।

প্রিমিয়াম কোয়ালিটির টেম্পার্ড গ্লাসের বেশ কিছু গুণ রয়েছে। ভাল স্ক্রিন গার্ড ডিসপ্লে ঢেকে রাখার পাশাপাশি বিভিন্ন ক্ষতি থেকে সুরক্ষা দেয়। যেমন, দামি স্ক্রিন গার্ডে অনেক সময় অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকে। এটি জীবাণুর জড়ো হওয়া কমাতে সাহায্য করে, বিশেষত যখন আমরা নোংরা হাতে ফোন ব্যবহার করি। এছাড়াও, ধুলো, ময়লা, ও আঙুলের দাগ থেকে সুরক্ষা প্রদান করে।

প্রসঙ্গত, স্ক্রিন গার্ড কেনার সময় বেশ কয়েকটি বিষয় দেখে নেওয়া উচিত। প্রথমেই দোকানদারকে থিকনেস এবং ডিউরাবিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করুন। অর্থাৎ কতটা পুরু এবং টিকে থাকার ক্ষমতা কতখানি। যদি অনলাইনে কেনেন, তাহলে প্রোডাক্টের ডেসক্রিপশন বক্সে সেই সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। টেম্পার্ড গ্লাসে মাল্টি লেয়ার প্রোটেকশন আছে কিনা, তা চেক করে নিতে ভুলবেন না। একইসাথে গেম খেলার সময় গ্রিপ ভাল থাকে কিনা ও হাত সহজে পিছলে যাচ্ছে কিনা, খেয়াল করবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.