Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 সেপ্টেম্বর 2026 16:51 IST
হাইলাইট
  • ভারতে জেনারেটিভ AI-এর সঙ্গে Alexa+ আনল Amazon
  • এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিন্দি ও ইংলিশ মিশিয়ে কথা বলতে পারবে
  • এখন Alexa+ এর আর্লি অ্যাক্সেসে সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে

Alexa+ can understand mixed-language conversations

Photo Credit: Amazon

Alexa ভারতে এসেছিল আট বছর আগে। এবার দেশে Alexa+ লঞ্চ করেছে Amazon। এটি Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের আরও উন্নত সংস্করণ, যা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। 2025 সালে ঘোষণা করার পর নতুন ভার্সনটি চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে ধাপে ধাপে চালু হয়েছে। আর এখন ভারতেও Alexa+ উপলব্ধ হয়েছে। এটি হিন্দি ও হিংলিশ (হিন্দি ও ইংলিশের মিশ্রণ) সাপোর্ট করে। অ্যালেক্সার আপগ্রেড ভার্সন মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম। এটি ইউজারের পছন্দ এবং প্রয়োজন মনে রাখতে পারে। এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাড়ির স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারবে।

Alexa+ এখন ভারতে 

অ্যামাজনের নতুন অ্যালেক্সা+ এর সাহায্যে আগের অ্যালেক্সার মতোই অনেক কাজ করাতে পারবেন। তবে জেনারেটিভ AI দিয়ে আপগ্রেড করার কারণে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি আধুনিক মনে হবে। কথা বলার ধরন ও ব্যবহারিক অভিজ্ঞতার নিরিখে চ্যাটজিপিটি বা জেমিনি-র সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে।

অ্যালেক্সা+ কথা বলার সময় নিজে থেকেই হিন্দি, ইংলিশ, ও হিংলিশের মধ্যে ভাষা বদলাতে পারে। অ্যামাজন দাবি করছে, ভারতীয় এমন কিছু শব্দ, শব্দবন্ধ, এবং প্রসঙ্গ বোঝার জন্য একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেগুলোর সরাসরি কোনও ইংরেজি প্রতিশব্দ নেই। অ্যালেক্সা+ অ্যাসিস্ট্যান্টকে বলিউড, ক্রিকেট, ভারতীয় উৎসব, ও দেশের বিভিন্ন সংস্কৃতি বুঝতে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

Alexa প্লাসকে প্রশ্ন করার আগে বারবার নাম উচ্চারণ করে জাগাতে হবে না। এর সাহায্যে কম্প্যাটিবল স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, রুটিন তৈরি, ব্যক্তিগত পছন্দ অনুসারে খাবারের পরামর্শ, গান ও বিনোদনের কনটেন্ট খুঁজে বার করা, শপিং লিস্ট তৈরি, ও Amazon থেকে অর্ডারের ডেলিভারি ট্র্যাক করা যাবে।

Alexa+ আরও বেশি থার্ড পার্টি পরিষেবার সঙ্গে যুক্ত করছে অ্যামাজন। শীঘ্রই ইজিডাইনার, জোমাটো ডিস্ট্রিক্ট, ট্রিপঅ্যাডভাইজার, ও সুইগির মতো অ্যাপ নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে সঙ্গে সংযুক্ত হবে। ফলে মুখে বলেই রেঁস্তোরায় টেবিল বুকিং, খাবার অর্ডার, ও ট্র্যাভেল প্ল্যানিং করা যাবে।

Advertisement

অ্যালেক্সার আপগ্রেড ভার্সন বাড়ির সদস্যদের ভয়েস চিনে প্রত্যেককে আলাদাভাবে শনাক্ত করতে সক্ষম ও সেই অনুসারে উত্তর দিতে পারবে । যেমন আপনি যদি ডায়াবেটিসের রোগী হন এমন কোনও রেসিপি জিজ্ঞাসা করেন, তাহলে আপনার গলা চিনে রক্তে শর্করার মাত্রা সহজে বাড়বে না এমন রেসিপির পরামর্শ পাবেন।

ভারতে এখন Alexa+ এর আর্লি অ্যাক্সেস চলছে। এখন সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এটি নির্দিষ্ট ইকো স্মার্ট স্পিকার, স্মার্ট ডিসপ্লে, ফায়ার টিভি ডিভাইস, এবং অ্যালেক্সা মোবাইল অ্যাপের মাধ্যমে উপলব্ধ। আর্লি অ্যাক্সেস শেষ হওয়ার পরও প্রাইম সদস্যদের জন্য ফ্রি থাকবে। কিন্তু অন্যান্য ইউজারদের ক্ষেত্রে প্রতি মাসে 2,000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে Alexa+ ব্যবহার করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Alexa Plus, Amazon, Alexa voice assistant
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.