Alexa+ মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলে প্রশ্নের উত্তর দিতে পারে ও বাড়ির স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে সক্ষম।
Photo Credit: Amazon
Alexa+ can understand mixed-language conversations
Alexa ভারতে এসেছিল আট বছর আগে। এবার দেশে Alexa+ লঞ্চ করেছে Amazon। এটি Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের আরও উন্নত সংস্করণ, যা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। 2025 সালে ঘোষণা করার পর নতুন ভার্সনটি চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে ধাপে ধাপে চালু হয়েছে। আর এখন ভারতেও Alexa+ উপলব্ধ হয়েছে। এটি হিন্দি ও হিংলিশ (হিন্দি ও ইংলিশের মিশ্রণ) সাপোর্ট করে। অ্যালেক্সার আপগ্রেড ভার্সন মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম। এটি ইউজারের পছন্দ এবং প্রয়োজন মনে রাখতে পারে। এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাড়ির স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারবে।
অ্যামাজনের নতুন অ্যালেক্সা+ এর সাহায্যে আগের অ্যালেক্সার মতোই অনেক কাজ করাতে পারবেন। তবে জেনারেটিভ AI দিয়ে আপগ্রেড করার কারণে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি আধুনিক মনে হবে। কথা বলার ধরন ও ব্যবহারিক অভিজ্ঞতার নিরিখে চ্যাটজিপিটি বা জেমিনি-র সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে।
অ্যালেক্সা+ কথা বলার সময় নিজে থেকেই হিন্দি, ইংলিশ, ও হিংলিশের মধ্যে ভাষা বদলাতে পারে। অ্যামাজন দাবি করছে, ভারতীয় এমন কিছু শব্দ, শব্দবন্ধ, এবং প্রসঙ্গ বোঝার জন্য একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেগুলোর সরাসরি কোনও ইংরেজি প্রতিশব্দ নেই। অ্যালেক্সা+ অ্যাসিস্ট্যান্টকে বলিউড, ক্রিকেট, ভারতীয় উৎসব, ও দেশের বিভিন্ন সংস্কৃতি বুঝতে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
Alexa প্লাসকে প্রশ্ন করার আগে বারবার নাম উচ্চারণ করে জাগাতে হবে না। এর সাহায্যে কম্প্যাটিবল স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, রুটিন তৈরি, ব্যক্তিগত পছন্দ অনুসারে খাবারের পরামর্শ, গান ও বিনোদনের কনটেন্ট খুঁজে বার করা, শপিং লিস্ট তৈরি, ও Amazon থেকে অর্ডারের ডেলিভারি ট্র্যাক করা যাবে।
Alexa+ আরও বেশি থার্ড পার্টি পরিষেবার সঙ্গে যুক্ত করছে অ্যামাজন। শীঘ্রই ইজিডাইনার, জোমাটো ডিস্ট্রিক্ট, ট্রিপঅ্যাডভাইজার, ও সুইগির মতো অ্যাপ নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে সঙ্গে সংযুক্ত হবে। ফলে মুখে বলেই রেঁস্তোরায় টেবিল বুকিং, খাবার অর্ডার, ও ট্র্যাভেল প্ল্যানিং করা যাবে।
অ্যালেক্সার আপগ্রেড ভার্সন বাড়ির সদস্যদের ভয়েস চিনে প্রত্যেককে আলাদাভাবে শনাক্ত করতে সক্ষম ও সেই অনুসারে উত্তর দিতে পারবে । যেমন আপনি যদি ডায়াবেটিসের রোগী হন এমন কোনও রেসিপি জিজ্ঞাসা করেন, তাহলে আপনার গলা চিনে রক্তে শর্করার মাত্রা সহজে বাড়বে না এমন রেসিপির পরামর্শ পাবেন।
ভারতে এখন Alexa+ এর আর্লি অ্যাক্সেস চলছে। এখন সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এটি নির্দিষ্ট ইকো স্মার্ট স্পিকার, স্মার্ট ডিসপ্লে, ফায়ার টিভি ডিভাইস, এবং অ্যালেক্সা মোবাইল অ্যাপের মাধ্যমে উপলব্ধ। আর্লি অ্যাক্সেস শেষ হওয়ার পরও প্রাইম সদস্যদের জন্য ফ্রি থাকবে। কিন্তু অন্যান্য ইউজারদের ক্ষেত্রে প্রতি মাসে 2,000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে Alexa+ ব্যবহার করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Best Air Purifiers Under Rs. 15,000 for Bedrooms in India
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later