সাইবার ক্রাইম রুখতে নতুন দাওয়াই নিয়ে এল সিবিআই

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জানুয়ারী 2019 11:54 IST
হাইলাইট
  • 2009 সালে PhotoDNA প্রযুক্তি নিয়ে এসেছিল Microsoft
  • PhotoDNA এর মাধ্যমে যে কোন ছবিতে একটি ডিজিটাল সিগনেচার তৈরী হয়
  • Google, Facebook ও Twitter এর প্রযুক্তি ব্যবহার করে

2009 সালে PhotoDNA প্রযুক্তি নিয়ে এসেছিল Microsoft

ক্রিমিনাল কেস তদন্তের সুবিধার জন্য সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে PhotoDNA ব্যবহার করতে বলল সিবিআই। PhotoDNA যে কোন ছবিতে একটি ডিজিটাল সিগনেচার তৈরী করে। ডুপলিকেট ছবির উৎস খুঁজে পেতে কাজে লাগে এই প্রযুক্তি। 2009 সালে PhotoDNA প্রযুক্তি নিয়ে এসেছিল Microsoft। ইতিমধ্যেই Google, Facebook ও Twitter এর প্রযুক্তি ব্যবহার করায় সহজেই শিশু পর্ণ অপরাধ দমনে সাফল্য পাওয়া গিয়েছে।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, গত মাসে সিআরপিসি 91 নম্বর ধারায় সব সোশ্যাল প্ল্যাটফর্মিগুলিকে নোটিস পাঠিয়েছে সিবিআই। এই নোটিসে সব সোশ্যাল প্ল্যাটফর্মকে ছবিতে PhotoDNA ব্যবহার করে সেই তথ্য গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে বলেছে।

Advertisement

তবে এই বিষয়ে কোন প্রশ্নের উত্তর দেয়নি সিবিআই। প্রসঙ্গত অপরাধ দমনের নামে এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে মানুষের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হবে।

PhotoDNA এর মাধ্যমে যে কোন ছবিতে একটি ডিজিটাল সিগনেচার তৈরী হয়। এই প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শিশু পর্নের উৎস খুঁজে পাওয়া সম্ভব।

Microsoft এর ওয়েবসাইটে জানানো হয়েছে, “শুধুমাত্র শিশু পর্ণ খুঁজে পেতেই এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।” তবে এই প্রযুক্তিতে ফেস রিকগনিশান ব্যবহার করে মানুষ চিহ্নিত করা যায় না।

Advertisement

এর আগে গত বছর মার্চ মাসে একই প্রযুক্তি ব্যবহার শুরু করার কথা চিন্তা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Microsoft PhotoDNA, PhotoDNA, Microsoft, CBI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.