Microsoft

Microsoft - ख़बरें

  • ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
    সাধারণ ব্যবহারকারীদের জন্য কোপাইলট ও ব্যবসায়িক বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য মাইক্রোসফট 365 কোপাইলট নামে দুটি আলাদা অ্যাপ ছিল। এখন উভয় অ্যাপের বিভিন্ন ফিচার এবং ক্ষমতা নতুন কোপাইলটের মধ্যে নিয়ে আসা হবে। নতুন Microsoft Copilot অ্যাপে ব্যবহারকারীরা পার্সোনাল অ্যাকাউন্ট, ওয়ার্ক অ্যাকাউন্ট অথবা দুই ধরনের অ্যাকাউন্টেই লগ ইন করতে পারবেন। তারপর কাজের ধরন বা প্রশ্ন অনুসারে একই অ্যাপের মধ্যে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা যাবে। বর্তমানে অনেকেই ব্যক্তিগত জীবন ও অফিসের কাজের জন্য একটিই AI চ্যাটবট ব্যবহার করেন। তাই কোম্পানি Copilot ও Microsoft 365 Copilot একটি প্ল্যাটফর্মে মিশিয়ে সুপার অ্যাপে পরিণত করছে।
  • Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর
    নতুন করে এত কর্মী সঙ্কোচনের বড় প্রভাব পড়েছে মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্স-এ (Xbox)৷ এক্সবক্সের প্রতি পাঁচজনের মধ্যে একজন কর্মী চাকরি হারাবেন। যার মধ্যে সোমবার 1,600 জনের চাকরি চলে গিয়েছে বলে জানা গিয়েছে৷ আগামী কয়েক মাসে আরও কর্মী ছাঁটাই করা হবে। মাইক্রোসফট বিগত কয়েক বছরে Xbox গেমিংয়ের ব্যবসা সম্প্রসারণে প্রচুর খরচ করেছে। 2022 সালে 68.7 বিলিয়ন ডলারের বিনিময়ে Activision Blizzard কিনে নিয়েছিল তারা। কিন্তু তার পরেও Sony Playstation এবং Nintendo-এর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থেকেছে। এই পরিস্থিতির কারণে গেমিং ব্যবসার কৌশল নতুন করে পর্যালোচনার পথে হাঁটছে কোম্পানি।
  • Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
    এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপে 20 কোরের Grace CPU ও Blackwell RTX GPU রয়েছে৷ এটি 1 পেটাফ্লপ AI পারফরম্যান্স প্রদান করতে সক্ষম৷ চিপটি 90 জিবি আকারের 3D দৃশ্য রেন্ডার করতে, 12K রেজোলিউশন ভিডিও এডিট করতে, ও 1440 পিক্সেল রেজোলিউশনে প্রতি সেকেন্ডে 100-এর বেশি ফ্রেম রেটে AAA গেম চালাতে সক্ষম। এতে RTX Ray Tracing, DLSS 4.5 আপস্কেলিং প্রযুক্তি, AI ওয়ার্কলোডের জন্য TensorRT, CUDA কোর-ভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, ও উন্নত রেন্ডারিংয়ের জন্য OptiX রয়েছে। ফলে ল্যাপটপ নির্মাতারা হালকা ও পাতলা ডিভাইসে শক্তিশালী AI এবং গ্রাফিক্স পারফরম্যান্স দিতে পারবে।
  • দেড় বছরের মধ্যে অফিসের সবার চাকরি কেড়ে নেবে AI, সতর্কবার্তা Microsoft কর্তার
    ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে মুস্তাফা বলেন, যারা কম্পিউটারের সামনে বসে কাজ করেন — তাদের দৈনন্দিন কাজের বড় অংশ এআই দ্বারা স্বয়ংক্রিয় হতে পারে। অর্থাৎ মানুষের মেধার প্রয়োজন হবে না। 2027 সালের মধ্যে অনেক ডিজিটাল নির্ভর বুদ্ধিদীপ্ত পেশা কার্যত বিলুপ্তির মুখে পড়তে পারে। পডকাস্ট করা বা নিজের ব্লগ লেখার মতো ভবিষ্যতে নিজের এআই মডেল তৈরি ততটাই সহজ হয়ে উঠবে।
  • Amazon Great Republic Day সেলে লাফিয়ে দাম কমল ল্যাপটপের, Lenovo, Dell, Asus, HP বাম্পার ছাড়ে
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2026-এ 40,000 টাকার নিচে ক্রেতারা ল্যাপটপে Intel i3 13th Gen ও Ryzen 3/Ryzen প্রসেসর পেয়ে যাচ্ছেন। এর সাথে ফ্রি Microsoft Office, FHD LCD ডিসপ্লে, 16 জিবি র‍্যাম, এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। তালিকায় রয়েছে Lenovo, HP, Acer, Asus, ও Dell-এর মতো ব্র্যান্ডের নাম। 40,000 টাকার নিচে ভাল ল্যাপটপ চাইলে প্রতিবেদনে ক্লিক করুন।।
  • 2026 সালে AI কেড়ে নিতে পারে এই সমস্ত চাকরি, ভয় ধরাবে Microsoft-এর রিপোর্ট
    বিভিন্ন কর্মক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বহু চাকরি চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ভয় আরও বাড়িয়েছে Microsoft-এর একটি রিপোর্ট। সেখানে 2026 সালে AI-এর জন্য জন্য কাজ হারানোর আশঙ্কা রয়েছে এমন 40টি পেশা প্রকাশ করা হয়েছে। আপনার কাজ কি সেই তালিকায় আছে? দেখে নিন।
  • আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন
    Windows 11 ইনস্টল করতে গেলে কম্পিউটারে ডুয়াল বা ততোধিক কোর সহ একটি প্রসেসর প্রয়োজন হবে, যা 1 গিগাহার্টজ বা তার চেয়ে দ্রুত গতিতে রান করে। এর পাশাপাশি, ন্যূনতম 4 জিবি র‍্যাম, 64 জিবি স্টোরেজ ও টিপিএম 2.0 সিকিউরিটি চিপ থাকতে হবে।
  • মাইক্রোসফ্ট কোম্পানি নিয়ে এসেছে দুটি নতুন ল্যাপটপ, দেখে এগুলির নাম, দাম ও বৈশিষ্ট্য
    লঞ্চ হয়ে গেলো মাইক্রোসফট কোম্পানির দুটি নতুন ল্যাপটপ Microsoft Surface Pro এবং Surface। ল্যাপটপগুলি বিগত বৃহস্পতিবার মাইক্রোসফ্টের পক্ষ থেকে অনুষ্ঠিত Surface ইভেন্টিতে লঞ্চ করা হয়েছে। কোম্পানির মূলত ব্যবসা এবং প্রতিষ্ঠানগত কাজকে লক্ষ্য করে এগুলি নিয়ে এসেছে এবং দাবিও করেছে যে, এগুলি Copilot+PC-র সুবিধা দেবে
  • Zoom -এর বিকল্প পাঁচটা ভিডিও কনফারেন্স অ্যাপ
    Zoom ব্যবহার করে বিনামূল্যে একটি কনফারেন্স কলে 100 জন অংশ নিতে পারেন পেইড প্ল্যানে একটি কনফারেন্সে যোগ দিতে পারেন 500 জন। যদিও এই মুহূর্তে ভিডিও কনফারেন্স করার জন্য রয়েছে একাধিক বিকল্প রয়েছে। এমনই পাঁচটা অ্যাপ দেখে নিন।
  • অনলাইন দুনিয়াকে দূষিত করছে সেক্সটিং ও ট্রোলিং: রিপোর্ট
    ভারত সহ 25 টি দেশের নাগরিকদের মধ্যে এক গবেষণা চালিয়ে এই তথ্য জানিয়েছে Microsoft। এই গবেষণায় জানানো হয়েছে এই সমস্যার স্বীকার হওয়া 45 শতাংশ মানুষ অপরাধীদের চেনেন বলে দাবি করেছেন।
  • তরল হাইড্রোজেনে চলবে বিল গেটসের নতুন প্রমোদ তরী
    এক বিলাসবহুল প্রমোদ তরী কিনেছেন Microsoft -এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। 370 ফুট লম্বা পাঁচতলা এই জল যানে 14 জন অতিথি সফর করতে পারবেন।
  • 2020 সালে ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Honor
    ভারতের কম্পিউটার বাজারে প্রবেশ করতে চলেছে Honor। আগামী বছর ভারতে একাধিক ল্যাপটপ লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। Honor ল্যাপটপে চলবে Windows অপারেটিং সিস্টেম।
  • জীবনের সব থেকে বড় ভুল স্বীকার করলেন বিল গেটস
    ৬৩ বছরের এই শিল্পপতি জানিয়েছেন এখনও এখটি শক্তিশালী কোম্পানি Microsoft। সঠিক সময়ে Android কে প্রতিযোগীতায় ফেলতে পারলে আজ Microsoft বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত।
  • CBSE Board 10th Result 2019: অনলাইনে CBSE দশম শ্রেণীর ফলাফল দেখবেন কীভাবে?
    2 মে দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করেছিল CBSE। এবার দশম শ্রেণীর ফলাফল সমনে আসতে চলেছে। CBSE অফিশিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে এই ফলাফল দেখে নেওয়া যাবে।
  • এখনও Windows 7 ব্যবহার করেন? জেনে নিন কী বলছে Microsoft
    2020 সালের 14 জানুয়ারি Windows 7 অপারেটিং সিস্টেমে শেষ সিকিউরিটি আপডেট পৌঁছাবে। তার আগেই গ্রাহকদের Windows 10 আপগ্রেডের পরামর্শ দিয়েছে Microsoft।

Microsoft - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »