Samsung Galaxy M17e 5G স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট ও Amazon থেকে কেনা যাবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M17e 5G will receive six generations of Android OS upgrades
Samsung Galaxy M17e 5G আগামী সপ্তাহে ভারতে আগমনের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এটি মার্চের 17 তারিখ লঞ্চ হচ্ছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে। এখন ফোনটির দাম অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসের দাম 14,000 টাকার নিচে থাকবে। Samsung Galaxy M17e 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে। স্মার্টফোনটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাবে। স্যামসাং-এর বেশ কিছু বাজেট ফোন এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট পাচ্ছে।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট অনুসারে, Samsung Galaxy M17e 5G মডেলের দাম 13,999 টাকা থেকে শুরু হবে। এটি 6 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। হ্যান্ডসেটটি ভাইভ ভায়োলেট এবং ব্লিটজ ব্লু কালার অপশনে বিক্রি হবে। লঞ্চ হওয়ার পর Amazon ও স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম17ই 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন সাপোর্ট করবে। স্ক্রিনের ওয়াটারড্রপ নচের ভিতরে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত।
Samsung Galaxy M17e 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G চিপসেট, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। ডিভাইসে Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে, যা Android 23 ভার্সন পর্যন্ত আপগ্রেড হবে। এতে লাইভ নোটিফিকেশন ও নাও বারের মতো সফটওয়্যার ফিচার মিলবে।
স্যামসাং দাবি করছে, 6,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে। Galaxy M17e 5G বেসিক IP54 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা নিয়ে আসছে। আসন্ন ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, Knox সিকিউরিটি, ফেস আনলক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভয়েস ফোকাস, কুইক শেয়ার, সার্কেল টু সার্চ, ইত্যাদি।
প্রসঙ্গত, গতকাল Samsung Galaxy S26 Series-এর সেল শুরু হয়েছে। Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra ফেব্রুয়ারির শেষে ভারতে এসেছিল। সেলের প্রথম দিন ক্রেতারা নয়া ফোনগুলির 512 জিবি স্টোরেজ 256 জিবির দামে পেয়েছেন। ফোনগুলিতে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি অভিনব ফিচার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset