Samsung Galaxy S26 ও S26+ উভয় Exynos 2600 প্রসেসর পেয়েছে, যেখানে Galaxy S26 Ultra রান করে Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Series comes with several AI features
Samsung Galaxy S26 Series ফেব্রুয়ারির শেষে ভারতে এসেছিল। লঞ্চের দুই সপ্তাহ পর আজ Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra-এর সেল শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি নতুন ফোনগুলির 512 জিবি স্টোরেজ 256 জিবির দামে অফার করছে। এর ফলে ক্রেতাদের প্রচুর টাকা সাশ্রয় হবে। সেলের প্রথম দিন শুধু এই সুবিধা মিলবে। নতুন ফ্ল্যাগশিপ সিরিজের টপ মডেল Galaxy S26 Ultra কাস্টমাইজড Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। Galaxy S26 এবং Galaxy S26+ ট্রিপল রিয়ার ক্যামেরা ও Exynos 2600 প্রসেসর পেয়েছে। ফোনগুলিতে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি অভিনব ফিচার আছে।
Samsung Galaxy S26-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 87,999 টাকা এবং 1,07,999 টাকা। অন্য দিকে, Galaxy S26+ মডেলটিও 12 জিবি র্যামের সাথে 256 জিবি ও 512 জিবি অপশনে পাওয়া যাচ্ছে। এদের মূল্য যথাক্রমে 1,19,999 ও 1,39,999 টাকা। Samsung Galaxy S26 Ultra-এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 1,39,999 টাকায় লঞ্চ হয়েছে।
স্মার্টফোনটির 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম এবং 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,59,999 ও 1,89,999 টাকা। S26 সিরিজ Amazon ও স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে। 256 জিবি মডেলের দামে 512 জিবি স্টোরেজ বিক্রি হওয়ার ফলে ক্রেতাদের 20,000 টাকা সাশ্রয় হবে। এছাড়াও, বিভিন্ন ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে দাম আরও কমে আসবে।
প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তি 30 ডিগ্রির বেশি কোণ থেকে স্ক্রিনের দৃশ্যমানতা পুরো কমিয়ে দেয়। যিনি সামনে থেকে ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে স্পষ্ট থাকে। কিন্তু পাশ থেকে সম্পুর্ণ অন্ধকার দেখায়। Galaxy S26 এবং Galaxy S26+ মডেল দু'টির পিছনের অংশে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।
অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও F/1.4 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale