iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?

iQOO Z11x 5G অ্যামাজনে মার্চ 16 থেকে বিক্রি হবে ও 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?

Photo Credit: iQOO

iQOO Z11x 5G packs a 7,200mAh battery with support for 44W fast charging

হাইলাইট
  • iQOO Z11x 5G শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর পেয়েছে
  • এটি 44W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে
বিজ্ঞাপন

iQOO Z11x 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি এ দেশে ভিভোর সাব-ব্র্যান্ডটির সবচেয়ে শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেট। ফোনে পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। ডিভাইসে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর আছে, যা সেগমেন্টের ফাস্টেট বলে দাবি করা হয়েছে। iQOO Z11x 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 4K 30 FPS ভিডিও রেকর্ডিং (ব্যাক + ফ্রন্ট) সাপোর্ট, ফাইভ স্টার মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, 400 শতাংশ অডিও বুস্টার-সহ ডুয়াল স্টেরিও স্পিকার, সার্কেল টু সার্চ, AI সুপারলিঙ্ক, বাইপাস চার্জিং, ইত্যাদি।

iQOO Z11x 5G দাম 

iQOO Z11x 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,999 টাকা। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 20,999 টাকা। টপ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 22,999 টাকা। ফোনটি টাইটান ব্ল্যাক ও প্রিজম্যাটিক গ্রীন কালার অপশনে উপলব্ধ। অ্যামাজনে মার্চ 16 থেকে বিক্রি শুরু হবে।

iQOO স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ক্রেডিট কার্ডে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। স্ট্যান্ডার্ড মডেলে 1,500 টাকা ছাড় মিলবে, ফলে দাম 17,499 টাকায় নেমে আসবে। 2,000 টাকা ছাড়ের পর বাকি দুই ভ্যারিয়েন্টের নতুন দাম যথাক্রমে 18,999 টাকা ও 20,999 টাকা হবে। ফোনটিকে 9 মাস পর্যন্ত নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে।

iQOO Z11x 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

আইকু জেড11এক্স মডেলের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ দেয় 7,200mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে।

 iQOO Z11x 5G-এর সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,344 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনটি TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন অফার করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর দ্বারা চালিত। সংস্থা দাবি করছে, চিপসেটটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। 

আইকুর নতুন ফোনে 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসটিতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। এটি অরিজিন আইল্যান্ড, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI ক্যাপশন, ও AI ক্রিয়েশনের মতো সফটওয়্যার ফিচার্স অফার করবে। সংস্থা 4 বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.76-inch
Processor MediaTek Dimensity 7400 Turbo
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7200mAh
OS Android 16
Resolution 1,080x2,344 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  2. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  3. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  4. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  5. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  6. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  7. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  8. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  9. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  10. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »