2020 সালে ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Honor

ভারতের কম্পিউটার বাজারে প্রবেশ করতে চলেছে Honor। আগামী বছর ভারতে একাধিক ল্যাপটপ লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। Honor ল্যাপটপে চলবে Windows অপারেটিং সিস্টেম।

2020 সালে ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Honor

2020 সালে ভারতে দুটি ল্যাপটপ লঞ্চ করবে Honor

হাইলাইট
  • 2020 সালে ভারতে দুটি ল্যাপটপ লঞ্চ করবে Realme
  • Honor MagicBook ল্যাপটপে থাকবে Intel ও AMD প্রসেসর
  • ইতিমধ্যেই Microsoft এর সাথে হাত মিলিয়ে কাজ শুরু হয়েছে
বিজ্ঞাপন

ভারতের কম্পিউটার বাজারে প্রবেশ করতে চলেছে Honor। আগামী বছর ভারতে একাধিক ল্যাপটপ লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। Honor ল্যাপটপে চলবে Windows অপারেটিং সিস্টেম। 2020 সালের মার্চ মাসের আগেই ভারতে আসতে পারে কোম্পানির প্রথম ল্যাপটপ। Honor MagicBook ল্যাপটপে থাকবে Intel ও AMD এর মতো মার্কিন কোম্পানির প্রসেসর।

“2020 সালে ভারতে দুটি ল্যাপটপ লঞ্চ করব আমরা। ইতিমধ্যেই Microsoft এর সাথে এই ল্যাপটপ তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমাদের প্রোডাক্টকে স্বীকৃতি দিয়েছে Microsoft।” বলেছেন বিদেশে কোম্পানির মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান জেমস জৌ।

যদিও কবে ভারতে এই ল্যাপটপগুলি লঞ্চ হবে সেই বিষয়ে কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। Honor জানিয়েছে AMD প্রসেসরের ল্যাপটপ বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করা হবে। ভারতে 2020 সালের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে Honor ল্যাপটপ।

জৌ বলেন আরও অনেক বেশি প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা করছে কোম্পানি। পার্সোনাল কম্পিউটার ছাড়াও আগামী বছর কোম্পানির স্মার্ট টিভি লঞ্চ হতে পারে। এছাড়াও লঞ্চ হতে পারে Honor স্মার্টওয়াচ। এছাড়াও লঞ্চ হতে পারে Honor 9X স্মার্টফোন। এই ফোনে কোন Google সার্ভিস থাকছে না। যদিও ইতিমধ্যেই সেই Google সার্ভিসের বিকল্প তৈরি করে ফেলেছে Huawei।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »