WhatsApp এমন এক ফিচার আনতে চলেছে, যা মেসেজ পাঠানোর চিরাচরিত পদ্ধতিকে বদলে দেবে।
Photo Credit: Unsplash/appshunter.io
WhatsApp is working on a new feature that lets you schedule messages in chats
WhatsApp Scheduled Message: জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য কষ্ট করে আর জেগে থাকতে হবে না। রিমাইন্ডার বা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়ারও চান্স থাকবে না। কারণ WhatsApp এমন এক ফিচার আনতে চলেছে, যা মেসেজ পাঠানোর চিরাচরিত পদ্ধতিকে বদলে দেবে। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি শিডিউল মেসেজ বৈশিষ্ট্য চালু করছে, যার মাধ্যমে আগেভাগেই দরকারি মেসেজ টাইপ করে নির্দিষ্ট সময় ও তারিখ সেট করা যাবে। পূর্বনির্ধারিত সেই সূচি মেনেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে বার্তা পৌঁছে যাবে। ফিচারটি চালু হওয়ার পর ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে যোগাযোগ আরও সহজ এবং সুবিধাজনক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
WABetainfo-এর প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপ বর্তমানে এমন একটি নতুন ফিচারের উপর কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ শিডিউল করে রাখতে পারবে। আগে থেকে শিডিউল করা সেই মেসেজ নির্ধারিত সময়ে নিজে থেকে কনট্যাক্টে পৌঁছে যাবে। মেসেজ টাইপ করে নির্দিষ্ট তারিখ এবং সময় অনুসারে সেটি শিডিউল করা যাবে।
রিপোর্টে স্পষ্ট করে বলা হয়নি, ফিচারটি ঠিক কোথা থেকে অ্যাক্সেস করা যাবে। তবে এটি চ্যাটের থ্রি-ডট মেনুতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে কোনও মেসেজ শিডিউল করার পর সেটি চ্যাট ইনফো স্ক্রিনের একটি আলাদা সেকশনে দৃশ্যমান হবে। সেখানে কত মেসেজ শিডিউল করা আছে, তাও দেখা পাবে। এছাড়াও, পাঠানোর আগে পূর্বনির্ধারিত যে কোনও বার্তা ডিলিট করার সুবিধা থাকছে।
মেসেজ ডেলিভারির আগেই মুছে ফেললে প্রাপকের ডিভাইসে কোনও নোটিফিকেশন আসবে না। iOS 26.7.10.72 হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে আসন্ন ফিচারটিকে খুঁজে পাওয়া গিয়েছে। iOS সংস্করণে শর্টকার্টস অ্যাপ ব্যবহার করে মেসেজ শিডিউল করা যায় ঠিকই, কিন্তু সেটি বিল্ট-ইন ফিচারের মতো সুবিধাজনক নয়। এটি চালু হলে সরাসরি অ্যাপের ভিতর থেকে পার্সোনাল চ্যাট ও গ্রুপে মেসেজ শিডিউল করা যাবে।
হোয়াটসঅ্যাপের শিডিউল মেসেজ ফিচার বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই আপডেটের মাধ্যমে সবার জন্য উপলব্ধ হবে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে। নতুন সদস্যরা গ্রুপে যুক্ত হওয়ার পর আগে মেম্বারদের পাঠানো 25 থেকে সর্বোচ্চ 100 মেসেজ দেখতে পারবে।
গ্রুপে নতুন মেম্বার যুক্ত হলে একটি অপশন দেখা যাবে। অ্যাডমিন এবং সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবে, আগের চ্যাট শেয়ার করা হবে কিনা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যখন মেসেজ হিস্ট্রি পাঠানো হবে, তখন স্বচ্ছতার জন্য সকল সদস্যরা জানতে পারবে। ফিচারটি ধাপে ধাপে রোলআউট হচ্ছে। অর্থাৎ সমস্ত ব্যবহারকারীর কাছে শীঘ্রই পৌঁছে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Neo 12 Design, Display Specifications Teased Ahead of Launch
Samsung Galaxy A27 5G, Galaxy M47 5G and Galaxy F70 Pro 5G Prices in India Reportedly Hiked Again Amid Ongoing RAM Crisis