WhatsApp গ্রুপে পুরনো চ্যাট দেখার সুবিধা যুক্ত হল, যার ফলে নতুন সদস্যরা 25টি থেকে সর্বোচ্চ 100টি মেসেজ দেখতে পাবে।
Photo Credit: Unsplash/Dima Solomin
WhatsApp's Group Message History allows existing members to share recent chats with new ones
WhatsApp Group Massage History: হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যোগ দেওয়ার পর সেখানে সদস্যদের আগের চ্যাট দেখার কোনও সুযোগ থাকে না। ফলে গ্রুপে কোনও বিষয় নিয়ে আলোচনা চললে, তার শুরুটা কোথায় বা প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে অবশেষে একটি বহু প্রতীক্ষিত ফিচার চালু করার কথা ঘোষণা করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে। ব্যবস্থাটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন সমর্থিত এবং ব্যক্তিগত মেসেজের মতো নিরাপদ থাকবে।
হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, এই নয়া ফিচারের মাধ্যমে নতুন সদস্যরা গ্রুপে যুক্ত হওয়ার পর আগে মেম্বারদের পাঠানো 25. 50, 75 থেকে সর্বোচ্চ 100 মেসেজ দেখতে পারবে। এতে গ্রুপে আড্ডা-আলোচনার প্রসঙ্গ বুঝতে সুবিধা হবে। নতুন সদস্যদের আলাদা করে চ্যাটের স্ক্রিনশট পাঠানো ও এবং মেসেজ ফরোয়ার্ড করার দরকার কমে যাবে।
তবে গ্রুপে নতুন যোগ দেওয়া মাত্রই যে পুরনো চ্যাট দৃশ্যমান হবে, তেমনটা নয়। মেসেজ হিস্ট্রি শেয়ার করা সম্পূর্ণ ম্যানুয়াল। সহজ করে বললে, গ্রুপে নতুন মেম্বার যুক্ত হলে একটি অপশন দেখা যাবে। তারপর অ্যাডমিন এবং সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবে, আগের চ্যাট শেয়ার করা হবে কিনা। গ্রুপ অ্যাডমিন চাইলে সেটিং বন্ধ করে রাখতে পারবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যখন মেসেজ হিস্ট্রি পাঠানো হবে, তখন স্বচ্ছতার জন্য সকল সদস্যরা জানতে পারবে। হিস্ট্রি মেসেজে স্পষ্ট টাইমস্ট্যাম্প ও প্রেরকের তথ্য দেখা যাবে। এগুলো সাধারণ মেসেজের তুলনায় ভিজ্যুয়ালি আলাদা হবে। ফিচারটি ধাপে ধাপে রোলআউট হচ্ছে। অর্থাৎ সমস্ত ব্যবহারকারীর কাছে শীঘ্রই পৌঁছে যাবে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের ব্রাউজার বা ওয়েব ভার্সনে ভয়েস ও ভিডিও কলিং ফিচার রোলআউট হতে শুরু করেছে। হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন এতদিন মূলত মেসেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল মেটা। অডিও, ভিডিও কল করার জন্য ফোন হাতে নিতে হতো কিংবা আলাদা করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো। কিন্তু ওয়েব ইউজারদের একাংশ এখন চ্যাট উইন্ডোর মধ্যেই ভয়েস এবং ভিডিও কল বাটন দেখতে পাচ্ছে।
প্রাথমিকভাবে শুধুমাত্র ব্যক্তিগত চ্যাট থেকে অপরকে অডিও ও ভিডিও কল করা যাবে। অনেকজনকে নিয়ে গ্রুপ কলের সাপোর্ট এখনই উপলব্ধ হবে না। রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের কলিং ফিচারে স্ক্রিন শেয়ার করার সুবিধা আসতে চলেছে। এছাড়াও, নতুন ওয়েব কলিং ফিচার লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করবে। এতদিন লিনাক্স প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের কোনও অফিসিয়াল অ্যাপ ছিল না৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale