WhatsApp: ফোন ছাড়াই হবে ভিডিও ও ভয়েস কলিং, হোয়াটসঅ্যাপ ওয়েবে চলে এল নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে বিটা টেস্টারদের জন্য ভয়েস ও ভিডিও কলিং ফিচার রোলআউট হতে শুরু করেছে।

WhatsApp: ফোন ছাড়াই হবে ভিডিও ও ভয়েস কলিং, হোয়াটসঅ্যাপ ওয়েবে চলে এল নতুন ফিচার

Photo Credit: Unsplash/Dima Solomin

WhatsApp web users will be able to make video and voice calling directly from their browser

হাইলাইট
  • WhatsApp ওয়েবে ভয়েস ও ভিডিও কল ফিচার এল
  • ব্রাউজার থেকে সরাসরি ব্যক্তিগত চ্যাটে কল করা যাবে
  • এটি আগামী ক'সপ্তাহের মধ্যে সমস্ত ইউজারদের জন্য রোলআউট হতে পারে
বিজ্ঞাপন

ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে ফুটে ওঠা QR কোড স্ক্যান করে খুব সহজেই WhatsApp খুলে নেওয়া যায়। স্মার্টফোনের মতো আলাদা করে অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়ে না। কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন এতদিন মূলত মেসেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল মেটা। অডিও বা ভিডিও কল করার জন্য ফোন হাতে নিতে হতো কিংবা আলাদা করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো। তবে এখন হোয়াটসঅ্যাপের ব্রাউজার বা ওয়েব সংস্করণেও ভয়েস ও ভিডিও কলিং ফিচার রোলআউট হতে শুরু করেছে। নতুন আপডেটের সৌজন্যে বেশি সুবিধা হল তাদের, যাদের অফিস কিংবা পড়াশোনার কাজে দীর্ঘ সময় কম্পিউটারে চোখ রাখতে হয়।

WhatsApp ওয়েবে ভয়েস ও ভিডিও কল ফিচার এল

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নতুন ফিচার রোলআউটের ঘোষণা করেনি। তবে মেসেজিং অ্যাপটির আসন্ন ফিচার ট্র্যাক করার জন্য পরিচিত WABetainfo জানিয়েছে, বেশ কিছু হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারী এখন চ্যাট উইন্ডোর মধ্যেই ভয়েস ও ভিডিও কল বাটন দেখতে পাচ্ছে। অর্থাৎ এটি ডেভেলপমেন্টের পর্যায়ে আছে৷ বাগ বা অন্যান্য সমস্যা সমাধান করে বড় পরিসরে রোলআউট হবে।

প্রাথমিকভাবে ব্যবহারকারীরা শুধুমাত্র ব্যক্তিগত চ্যাট থেকে অপরজনকে অডিও অথবা ভিডিও কল করতে পারবে। অনেকজনকে নিয়ে গ্রুপ কলের সাপোর্ট এখন দেওয়া হচ্ছে না। রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, মেটা হোয়াটসঅ্যাপ ওয়েবের কলিং ফিচারে স্ক্রিন শেয়ারিং সুবিধাও আনতে চলেছে। সবচেয়ে বড় কথা হল কলিং ফিচার লিনাক্স (Linux) অপারেটিং সিস্টেমেও কাজ করবে।

Latest and Breaking News on NDTV

Photo Credit: WABetaInfo

ওই প্ল্যাটফর্মের জন্য এখনও হোয়াটসঅ্যাপের কোনও অফিসিয়াল অ্যাপ প্রকাশিত হয়নি। যার ফলে লিনাক্স ইউজারদের পোয়া বারো। ফিচারটি ধাপে ধাপে ওয়েব বিটা প্রোগ্রামে অর্ন্তভুক্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে, যাতে বড় পরিসরে চালুর সময় কোনও সমস্যা না থাকে। যদি হোয়াটসঅ্যাপ ওয়েবে ভয়েস ও ভিডিও কলিং ঠিকমতো কাজ করে, তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবহারকারীর জন্য রোলআউট হবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ বর্তমানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে কাজ করছে। অ্যাপ ব্যবহার করতে এখন এক পয়সাও খরচ হয় না। কিন্তু প্রিমিয়াম প্ল্যানে অতিরিক্ত অর্থের বিনিময়ে ইউজারদের বেশ কয়েকটি ফিচার্সের অ্যাক্সেস দেওয়া হতে পারে। রিপোর্ট বলছে, সেই লিস্টে এক্সক্লুসিভ স্টিকার, নতুন অ্যাপ থিম, ও তিনটির বেশি চ্যাট পিন করার সুবিধা থাকতে পারে।

এছাড়াও, প্রিমিয়াম সদস্যরা প্রতিটি চ্যাটের জন্য আলাদা রিংটোন সেট করা বা অ্যাপ আইকন কাস্টমাইজ করার বিকল্প পেতে পারে। হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কবে লঞ্চ হবে বা দাম কেমন হতে পারে, তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »