YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল

ইউটিউবের প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনে অফলাইন ডাউনলোড ও ব্যাকগ্রাউন্ড প্লের সুবিধা যুক্ত হয়েছে।

YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল

Photo Credit: Unsplash/ Alexander Shatov

YouTube Premium Lite subscribers in India can now play videos in the background

হাইলাইট
  • YouTube Premium Lite সাবস্ক্রিপশন অফলাইন ডাউনলোডের সুবিধা এনেছে
  • এটি এখন থেকে ব্যাকগ্রাউন্ডে ভিডিও ও অডিও চালাতে দেবে
  • প্রিমিয়াম লাইট প্ল্যানের জন্য মাসে 89 টাকা খরচ হবে
বিজ্ঞাপন

YouTube Premium Lite Subscription: ইউটিউবে ভিডিও দেখার সবচেয়ে বড় অসুবিধা হল বিজ্ঞাপন। ভিডিও শুরুর আগে যেখানে কয়েক সেকেন্ডের অ্যাড আসতো, এখন সেটা কয়েক মিনিটে দাঁড়িয়েছে। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে বিজ্ঞাপন বিরক্ত করে না। তবে তার জন্য প্রতি মাসে 149 টাকা খরচ করতে হয়। তাই গত বছর সেপ্টেম্বরে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্ল্যান এনেছিল ইউটিউব, যা আরও কম খরচে বিজ্ঞাপন ছাড়াই অধিকাংশ ভিডিও দেখতে দেয়। কিন্তু এই প্ল্যানে অফলাইনে ডাউনলোড ও ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখার সুবিধা পাওয়া যেত না, যা শুধু প্রিমিয়াম সাবস্ক্রিপশনে উপলব্ধ ছিল। আজ ইউটিউব প্রিমিয়াম লাইটে দুইটি গুরুত্বপূর্ণ আপডেট আনার ঘোষণা করেছে। অবশেষে এতে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানো ও ডাউনলোড করে পরবর্তীতে অফলাইনে দেখার সুবিধা এসেছে।

ইউটিউবের প্রিমিয়াম লাইটে নতুন ফিচার যুক্ত হল 

ইউটিউবের প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন এতদিন শুধু বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা দিত। কিন্তু এখন সংস্থা দুই নয়া ফিচার আনার ঘোষণা করেছে। প্রিমিয়াম লাইট গ্রাহকরা এখন থেকে ব্যাকগ্রাউন্ডে ভিডিও এবং অডিও চালাতে পারবে। অর্থাৎ ইউজার ইউটিউব অ্যাপ মিনিমাইজ বা অন্য অ্যাপ ব্যবহার করার সময়েও ফোনের ব্যাকগ্রাউন্ডে অডিও-ভিডিও চালাতে পারবে।

ব্যাকগ্রাউন্ড প্লে ফিচারের সুবিধা মিউজিক ভিডিও, সাক্ষাৎকার, অডিও স্টোরি, পডকাস্ট, কিংবা লম্বা আলোচনামূলক ভিডিওর ক্ষেত্রে বিশেষ কার্যকর হবে। YouTube Premium Lite প্ল্যানে আসা আরেকটি নয়া ফিচার হল অফলাইন ডাউনলোড। এতে নেটওয়ার্কের উপর নির্ভর না করে ইউটিউব দেখার মজা পাওয়া যাবে। এখন ব্যবহারকারীরা Wi-Fi বা মোবাইল নেটওয়ার্কে ভিডিও এবং অডিও ডাউনলোড করে পরে ইন্টারনেট সংযোগ ছাড়াই সেগুলি চালাতে পারবে।

ইউটিউবের নতুন আপডেটে এক পয়সা বাড়তি খরচ ছাড়াই প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন রেগুলার প্রিমিয়াম প্ল্যানের কাছাকাছি চলে এসেছে। তবে সংস্থা তাদের ব্লগ পোস্টে স্পষ্ট জানিয়েছে, এই অতিরিক্ত সুবিধাগুলি বেশিরভাগ ভিডিওতে কাজ করবে। অর্থাৎ বেশ কিছু ভিডিও বা মিউজিকের ক্ষেত্রে অফলাইন ডাউনলোড ও ব্যাকগ্রাউন্ড প্লে কাজ নাও করতে পারে।

ইউটিউব তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং প্রিমিয়াম লাইট প্ল্যানের মধ্যে পার্থক্য বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন ফিচার্স ধাপে ধাপে গ্রাহকদের কাছে পৌঁছতে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহেয মধ্যে সমস্ত দেশে সুবিধা চালু হয়ে যাবে। এখন প্রিমিয়াম লাইট প্ল্যানের জন্য মাসে 89 টাকা চার্জ করে ইউটিউব।

অন্য দিকে, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অধীনে একজনের জন্য প্ল্যান নিলে প্রতি মাসে 149 টাকা দিতে হয়। সংস্থা বার্ষিক সাবস্ক্রিপশনও অফার করছে, যার দাম হল 1,490 টাকা। দুই জনের জন্য নিলে 219 টাকা দিতে হবে। এছাড়াও, পরিবারের পাঁচজনের মধ্যে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন শেয়ার করার একটি প্ল্যান রয়েছে। এটি নিলে প্রতি মাসে 299 টাকা খরচ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »