PhonePe পিন ছাড়া বায়োমেট্রিক অপশনে আর্থিক লেনদেনের ঊর্দ্ধসীমা 5,000 টাকা রেখেছে।
PhonePe biometric authentication feature is currently available for android users
PhonePe Biometric Authentication: অনলাইনে টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে UPI নির্ভর হয়ে পড়েছে দেশের জনতা। ঝাঁ চকচকে শপিং মল, দামি রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতে চায়ের ঠেক, অবাধে বিচরণ করছে সাদাকালো QR কোড। বর্তমানে 50 কোটির বেশি মানুষ ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে। আবার UPI লেনদেন করতে গিয়ে মাঝেমধ্যেই পিন ভুলে যান এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে পিন মনে না থাকলে আর সমস্যা হবে না। কারণ PhonePe ইউপিআই লেনদেনে বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করেছে। এর ফলে ব্যবহারকারীরা মুখ দেখিয়ে বা আঙুলের ছাপে আর্থিক লেনদেন করতে পারবে।
নতুন ব্যবস্থায় ফোনপে ব্যবহারকারীরা স্মার্টফোনের নেটিভ সিকিউরিটি, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকনশিগনের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। বর্তমানে পিন ছাড়া বায়োমেট্রিক অপশনে আর্থিক লেনদেনের ঊর্দ্ধসীমা 5,000 টাকা রাখা হয়েছে। আলো কম থাকা কিংবা সেন্সরজনিত সমস্যার কারণে বায়োমেট্রিক কাজ না করলে, আগের মতোই পিন টাইপ করে পেমেন্ট করা যাবে।
ফোনপে কর্তৃপক্ষ জানিয়েছে, বায়োমেট্রিক ফিচার ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলতে তৈরি করা হয়েছে। ভিড়ভাট্টা জায়গাতেও নিরাপদ লেনদেন করা যাবে এতে শোল্ডার সার্ফিং বা পিন ফাঁস হওয়ার ঝুঁকিও কমবে৷ শুধু নিরাপত্তা নয়, লেনদেনের সফলতার হারও বাড়বে। কারণ ভুল পিন দেওয়া বা ভুলে যাওয়ার সমস্যা থাকবে না। এমনকি ইউপিআই অ্যাকাউন্টে ঢোকা হ্যাকারদের পক্ষে কঠিন হবে। পাশাপাশি লেনদেন হবে আরও বেশি সহজ এবং গতিশীল।
PhonePe জানিয়েছে, বায়োমেট্রিক অথেন্টিকেশন ফিচারটি আপাতত Android ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। Android স্মার্টফোন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনিশন উভয় সমর্থন করবে। সুবিধাটি iOS বা iPhone ইউজারদের জন্য খুব শীঘ্রই চালু করা হবে।
ফোনপে সংস্থার পেমেন্ট বিভাগের প্রধান দীপ আগরওয়াল বলেছেন, "আমাদের সর্বদা লক্ষ্য ছিল ডিজিটাল পেমেন্টকে ভারতীয়দের জন্য যতটা সম্ভব সহজ করা। বায়োমেট্রিক অথেন্টিকেশনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু করে আমরা সেই দিকেই অগ্রসর হলাম। এই ফিচার শুধু সময় বাঁচায় না, পাশাপাশি হার্ডওয়্যারর স্তরের সিকিউরিটি যোগ করে। আমাদের বিশ্বাস, ফোনপে সাধারণ সমস্যাগুলি দূর করে ডিজিটাল পেমেন্টকে সবার জন্য আরও নির্বিঘ্ন ও নিরাপদ করে তুলেছে।"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999