Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো

Lenovo ডুয়াল স্ক্রিনযুক্ত 3D ল্যাপটপ আনছে, যা চশমার প্রয়োজন ছাড়াই স্ক্রিনের পর্দায় ত্রিমাত্রিক অভিজ্ঞতা প্রদান করবে।

Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো

Photo Credit: Evan Blass

Lenovo Yoga Book Pro 3D laptop is expected to debut at the MWC 2026

হাইলাইট
  • Lenovo Yoga Book Pro 3D চশমা ছাড়াই থ্রিডি কনটেন্ট দেখাবে
  • ল্যাপটপে ডুয়াল স্ক্রিন থাকবে
  • এটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC 2026) প্রদর্শিত হতে পারে
বিজ্ঞাপন

Lenovo-এর ল্যাপটপ বরাবরই উদ্ভাবনী প্রযুক্তির জন্য পরিচিত। সংস্থাটি 2023 সাল থেকে ডুয়াল স্ক্রিনযুক্ত ল্যাপটপ বিক্রি করছে। এগুলি বাইরে থেকে ভাঁজ করা অবস্থায় একটি সাধারণ নোটবুক PC-এর মতো দেখতে লাগে. কিন্তু খুললে কীবোর্ডের স্থানে সেকেন্ডারি ডিসপ্লে থাকতে দেখা যায়। Lenovo এবার আরও একধাপ এগিয়ে ত্রিমাত্রিক ল্যাপটপ তৈরি করছে। চাইনিজ ব্র্যান্ডটি 3D ডিসপ্লের এমন একটি ল্যাপটপ আনছে বলে খবর সামনে এসেছে, যা আলাদা চশমা ছাড়াই থ্রিডি কনটেন্ট দেখাতে সক্ষম। Lenovo Yoga Book Pro 3D নামের সেই অভিনব ল্যাপটপ মার্চে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC 2026) প্রদর্শিত হতে পারে।

Lenovo লঞ্চ করতে পারে 3D ডিসপ্লেযুক্ত ল্যাপটপ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বার্সেলোনায় মার্চ 2 থেকে মার্চ 5 পর্যন্ত চলবে। এই প্রযুক্তি সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন অভিনব ডিভাইসের উপর থেকে পর্দা সরবে। Lenovo Yoga Book Pro 3D সেই সমস্ত ডিভাইসগুলির মধ্যে একটি হতে পারে। এতে স্টেরিওস্কোপিক 3D প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে।

টেক ব্লগার ইভান ব্ল্যাস দাবি করেছেন, লেনোভো যোগা বুক প্রো 3D ডুয়াল স্ক্রিনের সাথে আসবে। বিশেষ চশমার প্রয়োজন ছাড়াই ব্যবহারকারীরা স্ক্রিনের পর্দায় ত্রিমাত্রিক অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। এতে আই-ট্র্যাকিং এবং বিশেষ লেন্টিকুলার লেন্স ব্যবহার হতে পারে, যা চোখের মুভমেন্ট অনুসারে থ্রিডি এফেক্ট সৃষ্টি করতে পারবে।

লেনোভো এখনও আনুষ্ঠানিকভাবে 3D ল্যাপটপ সম্পর্কে কিছু ঘোষণা করেনি। ইভানও পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে তাঁর মতে, Lenovo Yoga Book Pro 3D ল্যাপটপে স্লিম টিপ পাওয়ার কানেকশন যুক্ত হতে পারে। এই ধরনের কানেক্টর সাধারণত হাই ওয়াটেজ পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার হয়। 

লেনোভোর আসন্ন ল্যাপটপে ডুয়াল ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি এইচডিএমআই পোর্ট থাকতে পারে। এটি মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর, ও সিনেমা নির্মাতাদের লক্ষ্য করে প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হতে পারে। তবে ল্যাপটপ কনসেপ্ট নাকি প্রোডাকশন-রেডি মডেল হিসেবে প্রদর্শিত হয়, সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, Ulefone মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম ডিট্যাচেবল ক্যামেরার স্মার্টফোন প্রকাশ করার কথা জানিয়েছে। সেই ফোনের ক্যামেরা মূল শরীর থেকে আলাদা করা যাবে। ক্যামেরা খুলে অ্যাকশন ক্যামেরার মতো ব্যবহার করা যাবে। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা + 64 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা,1.5K রেজোলিউশন সহ 6.67 ইঞ্চি ডিসপ্লে, 9,000mAh ব্যাটারি, এবং MediaTek Dimensity 8400 চিপসেট থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »