Ulefone RugOne Xsnap 7 Pro হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে ফোন থেকে ক্যামেরা বের করে আলাদা করা যাবে।
Photo Credit: Ulefone
Ulefone RugOne Xsnap 7 Pro Features a detachable magnetic action camera unit
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026) আগামী মার্চ 2 বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে। এই প্রযুক্তি সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো এবারও বেশ কিছু অভিনব ডিভাইস আত্মপ্রকাশ করবে। Ulefone প্রচলিত স্মার্টফোন কনসেপ্টের বাইরে গিয়ে এমন এক ফোনের টিজার প্রকাশ করেছে, যা প্রযুক্তি মহলে হইচই ফেলে দিয়েছে। সংস্থা Ulefone RugOne Xsnap 7 Pro মডেলের একটি স্মার্টফোন আনছে। এই ফোনের ক্যামেরা মূল শরীর থেকে আলাদা করা যাবে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যার ক্যামেরা খুলে আলাদাভাবে ব্যবহার করা যাবে। কোম্পানি দাবি করছে, এটি অ্যাকশন ক্যামেরার মতো কাজ করবে।
Ulefone RugOne Xsnap 7 Pro হবে বিশ্বের প্রথম ফোন, যেখানে মূল শরীর থেকে ক্যামেরা লেন্স আলাদা করে অ্যাকশন ক্যামেরার মতো ব্যবহার করা যাবে। ইউলিফোন মূলত টেকসই এবং মজবুত ফোন (রাগড) তৈরির জন্য পরিচিত। অ্যাভভেঞ্চারপ্রেমী ও আউটডোর ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এমন অভিনব ফোনের আগমন বলে মনে করা হচ্ছে।
সংস্থা জানিয়েছে, Ulefone RugOne Xsnap 7 Pro-এর সামনে একটি 6.67 ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকবে। এটি 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। স্মার্টফোনটি চলবে MediaTek Dimensity 8400 চিপসেটে। এই 5G প্রসেসর আপার মিড-রেঞ্জ ফোনের জন্য তৈরি এবং সর্বোচ্চ ক্লক স্পিড 3.25 গিগাহার্টজ। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 9,000mAh ব্যাটারি।
স্মার্টফোনটির মুখ্য আকর্ষণ ইউনিক ক্যামেরা। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর সাথে অন্ধকারে দেখার জন্য 64 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা দেওয়া হয়েছে। তবে ইউলিফোন এখনও স্পষ্ট করেনি, মেইন নাকি সেকেন্ডারি ক্যামেরা আলাদা করা যাবে। তবে সংস্থা বলেছে, ডিট্যাচেবল ক্যামেরা মডিউল মানুষের হাতের বুড়ো আঙুলের মত আকারের হবে। এটি সহজেই ফোনের শরীর থেকে খুলে আলাদা করা যাবে।
What happens when you combine a premium action camera with a rugged smartphone? 👀
— Ulefone Mobile (@UlefoneMobile) February 25, 2026
Detach, wear, and capture every thrilling moment hands-free. @RugOneOfficial The RugOne Xsnap 7 Pro is coming! #RugOneXsnap7Pro
Get hands-on with the future of mobile photography at #MWC26!
📍… pic.twitter.com/LeRmgoBXYW
রিপোর্ট বলছে, ডিট্যাচেবল ক্যামেরায় একটি ছোট ব্যাটারি থাকবে, যা প্রায় আধঘন্টা ব্যাকআপ দিতে পারবে। ছবি বা ভিডিও তোলার সময় ফোনের স্ক্রিন রিমোট মনিটর হিসেবে ব্যবহার করা সম্ভব হবে। অর্থাৎ ক্যামেরা আলাদা হয়ে গেলেও ফোন থেকে কন্ট্রোল করা যাবে। আসন্ন অভিনব ফোনটির দাম বা অন্যান্য ফিচার্স কেমন হবে, তা বিস্তারিতভাবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে ঘোষণা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications