Xiaomi 17 স্মার্টফোনে Leica Summilux ইমেজিং সিস্টেম রয়েছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 comes with a Leica-branded triple 50MP rear camera setup
Xiaomi 17 Series আজ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। চাইনিজ টেক জায়ান্টটি এ দেশে দু'টি ফ্ল্যাগশিপ ফোন এনেছে। Xiaomi 17 মডেলের সাথে Xiaomi 17 Ultra এসেছে। উভয় ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে। এই প্রতিবেদনে স্ট্যান্ডার্ড Xiaomi 17-এর দাম ও খুঁটিনাটি তুলে ধরা হল। ফোনে Leica Summilux ইমেজিং সিস্টেম, তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে শক্তিশালী 6,330mAh ব্যাটারি, সুপারফাস্ট 100W ওয়্যার্ড চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, ও Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার পাওয়া যাবে।
শাওমি 17 একটি 6.3 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে৷ এটি 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। সামনের 50 মেগাপিক্সেল ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Xiaomi 17 তিনটি ব্যাক ক্যামেরা অফার করে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2.6x অপটিক্যাল জুমের সাথে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (f/2.0) আছে। ফোনটির পিছনের ক্যামেরা ডলবি ভিশনের সাথে 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে। চিপটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 7,000mAh ব্যাটারি রয়েছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস সাপোর্ট করে।
হ্যান্ডসেটের ব্যাটারিতে 22.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং এবং 22.5 ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে। ফোনটি IP68 জল ও ধুলো প্রতিরোধী বডির সঙ্গে এসেছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে।
গ্লোবাল মার্কেটে Xiaomi 17-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউরো (প্রায় 1,07,449 টাকা) রাখা হয়েছে। এটি পিঙ্ক, ব্ল্যাক, ব্লু, এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে মার্চ 11 লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। Xiaomi 17 Ultra একই দিনে ভারতে আসছে। উভয় ফোনে Leica ইমেজিং সিস্টেম রয়েছে. তবে আল্ট্রা ভ্যারিয়েন্টে 200 মেগাপিক্সেল Leica পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4