Xiaomi 17 Ultra ফ্ল্যাগশিপ ফোনে হাই-পারফরম্যান্স Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra is equipped with a 200MP Leica super telephoto camera
Xiaomi 17 Ultra আজ Xiaomi 17-এর সাথে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা, এবং পারফরম্যান্সে যে কোনও প্রিমিয়াম ফোনকে টেক্কা দেবে। নতুন মডেলটির ক্যামেরা Leica-এর সাথে যৌথ উদ্যোগে তৈরি করেছে চাইনিজ সংস্থাটি। ফ্ল্যাগশিপ ফোনে হাই-পারফরম্যান্স Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। এতে Leica-এর 1 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, ও সর্বোচ্চ স্তরের জল এবং ধুলো প্রতিরোধী সিস্টেম রয়েছে।
শাওমি 17 আল্ট্রা-এর মূল আকর্ষণ ক্যামেরা সেটআপ। স্মার্টফোনে ডুয়াল পিক্সেল PDAF, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, মেকানিক্যাল অপটিক্যাল জুম সহ 200 মেগাপিক্সেল Leica পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান।
পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শুট করতে সক্ষম। এতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও 1 টিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।
Xiaomi 17 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ, IP66 + IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC, Android 16-ভিত্তিক HyperOS 3, ও Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার।
Xiaomi 17 Ultra-এর 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের দাম গ্লোবাল মার্কেটে 1,499 ইউরো (প্রায় 1,61,300 টাকা) রাখা হয়েছে। এটি ব্ল্যাক, স্টারলাইট গ্রীন, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে মার্চ 11 লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ডার্ড Xiaomi 17 একই দিনে ভারতে আসছে। উভয় ফোনে Leica ইমেজিং সিস্টেম রয়েছে. তবে স্ট্যান্ডার্ড মডেলের পিছনের প্রতিটি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4