অনার রোবট ফোনের ক্যামেরা একটি মুভিং রোবটিক থ্রি-অ্যাক্সিস গিম্বাল সিস্টেমের উপর অবস্থিত।
Honor Robot Phone has a 200-megapixel camera on a moving robot three-axis gimbal
Honor Robot Phone গত বছর একটি কনসেপ্ট ডিভাইস হিসেবে প্রদর্শিত হয়েছিল। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026) ইভেন্টের আগে সেই ফোনের চূড়ান্ত মডেল প্রকাশ্যে আনল চাইনিজ ব্র্যান্ডটি। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা গিম্বল ক্যামেরা আর্মের সাথে এসেছে। ক্যামেরাটি ফোনের পিঠ থেকে বেরিয়ে এসে নিজে থেকেই ঘাড় ঘুরিয়ে নানা দিক থেকে ছবি ও ভিডিও তুলতে সক্ষম। অনার-এর রোবট ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক প্রযুক্তির মেলমন্ধন ঘটেছে। ক্যামেরাটি গানের তালে মাখা ঘুরিয়ে নাচতে পারে। সংস্থার আরও দাবি, এটি ব্যবহারকারীর কথায় মাথা হেলে সায় দেবে।
অনার জানিয়েছে, স্মার্টফোনের গিম্বল ক্যামেরার নাকি নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। এটি প্রশ্ন বা অনুরোধের জবাবে মাথা নেড়ে সম্মতি বা অসম্মতি জানাতে পারে। ফোনে টেক্সট এবং ভয়েসের মাধ্যমে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা যাবে। ডেমো ভিডিওতে দেখা গিয়েছে, একজন মহিলা পোশাকের পরামর্শ চাইলে কোনটি বেশি মানানসই হবে, তা ক্যামেরাটি মাথা নেড়ে জানিয়ে দিচ্ছে।
অনার ফোনটির ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে। ক্যামেরাটি একটি মুভিং রোবটিক থ্রি-অ্যাক্সিস গিম্বাল সিস্টেমের উপর অবস্থিত, যা ব্যাক প্যানেলের উপরের দিকে ঢাকা কেসিংয়ের মধ্যে থেকে বেরিয়ে আসে। স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকার কারণে ক্যামেরা মসৃণভাবে ঘুরতে পারে এবং ঝাঁকুনি কমে যায়।
গিম্বল মেকানিজম চলন্ত অবস্থাতেও স্থির ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। ফোনটিতে স্পিনশট ফিচার আছে। এই মোডে ক্যামেরা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে ঘুরতে পারে। ফলে সিনেম্যাটিক অ্যাঙ্গেল এবং ডাইনামিক শট নেওয়া সহজ হবে। এমন উদ্ভাবনী ডিভাইস কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে। মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
অনার বলেছে, তারা রোবটিক ক্যামেরার নড়াচড়া নিয়ন্ত্রণের জন্য একটি মাইক্রো মোটর তৈরি করেছে। বিশেষ ছোট্ট মোটরই ক্যামেরার মসৃণভাবে মাথা ঘোরানো নিশ্চিত করবে। সংস্থা তাদের ফোল্ডেবল ফোনে ব্যবহৃত বেশ কিছু প্রযুক্তি প্রয়োগ করেছে। ভাঁজযোগ্য ফোনের হিঞ্জ মেকানিজম থেকে নেওয়া প্রযুক্তি ব্যবহার করে 4-DoF গিম্বল সিস্টেম ফোনের বডির ভিতরে অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে বসিয়েছে তারা।
Honor Robot Phone এআই-চালিত অবজেক্ট ট্র্যাকিং ফিচার পেয়েছে। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীরা নড়াচড়া স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করতে পারবে। এদিক-ওদিক হাঁটলেও ফ্রেমের মধ্যে ধরে রাখবে। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনে লঞ্চের পরিকল্পনা করছে কোম্পানি। তবে ফোনটির অন্যান্য প্রযুক্তিগত স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, কুলিং সিস্টেম, ও চার্জিং বিষয়ক তথ্য এখনও অজানা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications