মোবাইল ফোনে সক্রিয় সিম কার্ড না থাকলে তার সাথে যুক্ত হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনও মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না।
Photo Credit: Unsplash/ Mika Baumeister
WhatsApp is preparing to add support for SIM binding system in India
WhatsApp SIM Binding: গত বছর টেলিযোগাযোগ দফতর DoT (ডট)-এর জারি করা নির্দেশিকা পালনের প্রস্তুতি শুরু করল হোয়াটসঅ্যাপ। মোবাইল ফোনে সক্রিয় সিম কার্ড না থাকলে তার সাথে যুক্ত হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনও মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না।দেশজুড়ে ক্রমবর্ধমান জালিয়াতি রুখতে 2025 সালের নভেম্বর মাসে এমনই নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্র। তাই মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ভারতীয় নম্বরে সিম বাইন্ডিং সাপোর্ট যুক্ত করার কাজ আরম্ভ করেছে। ফলে বন্ধ হয়ে যাওয়া নম্বরে দীর্ঘ সময় ধরে WhatsApp ব্যবহার করা যাবে না।
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাক করার জন্য পরিচিত WABetainfo অ্যাপের একটি স্ক্রিনশট শেয়ার করেছে, সেখানে লেখার বাংলায় অর্থ করলে দাঁড়ায়, "ভারতে রেগুলারিটি রিকোয়ারমেন্টসের জন্য হোয়াটসঅ্যাপ যাচাই করবে যে আপনার সিম কার্ড ডিভাইসে উপস্থিত আছে কিনা।" ডটের নির্দেশ অনুসারে, হোয়াটসঅ্যাপের পাশাপাশি সিগনাল ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপে সিম ভিত্তিক লগইন ভেরিফিকেশন বাধ্যতামূলক হবে।
ভারতে উপলব্ধ যে সব মেসেজিং প্ল্যাটফর্মে ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেখানে নতুন নিয়ম প্রযোজ্য হবে। অ্যাপগুলি ব্যবহার করতে গেলে সংশ্লিষ্ট স্মার্টফোনে রেজিস্টার করা সিম কার্ড রাখতেই হবে। সিম না থাকলে বা নম্বর রিচার্জ না হলে পরিষেবার অ্যাক্সেস সীমিত হয়ে যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে লগইন করার সময় একবারই নম্বর ভেরিফাই করা হয়। এসএমএসে ছয় সংখ্যার OTP পাঠিয়ে নম্বর যাচাই করা হয়। সিম ডিভাইসে আছে নাকি নেই, তা হোয়াটসঅ্যাপ কখনও চেক করে না। সরকার দাবি করছে, এতে সাইবার অপরাধীরা বেশি লাভবান হয়। তারা অ্যাপে নতুন নম্বরে অ্যাকাউন্ট খুলে জালিয়াতি চালিয়ে যায়। সিম কার্ড ফেলে দিলেও পরিষেবা চালু থাকে, কিন্তু জালিয়াতদের খুঁজতে গিয়ে তদন্তকারীদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়।
সিম বাইন্ডিং পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ডে নির্দিষ্ট সময় অন্তর ভেরিফিকেশন চালিয়ে দেখা হবে, মেসেজিং অ্যাপের অ্যাকাউন্ট সেই সিমের সাথে যুক্ত আছে কিনা, যা প্রথম রেজিস্ট্রেশনের সময় ব্যবহার হয়েছিল। এই নয়া ব্যবস্থায় প্রতি ছয় ঘণ্টায় হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনেও নতুন করে লগ ইন করতে হবে।
হোয়াটসঅ্যাপের সিম বাইন্ডিং ফিচার বর্তমানে পরীক্ষার পর্যায়ে আছে। এখনও বিটা টেস্টারদের কাছেও আসেনি৷ ফলে এটি ঠিক কবে থেকে চালু হবে, তা স্পষ্ট নয়। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে। নতুন সদস্যরা গ্রুপে যুক্ত হওয়ার পর আগে মেম্বারদের পাঠানো 25 থেকে সর্বোচ্চ 100 মেসেজ দেখতে পারবে। অ্যাডমিন এবং সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবে, আগের চ্যাট শেয়ার করা হবে কিনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Neo 12 Design, Display Specifications Teased Ahead of Launch
Samsung Galaxy A27 5G, Galaxy M47 5G and Galaxy F70 Pro 5G Prices in India Reportedly Hiked Again Amid Ongoing RAM Crisis