OnePlus 15T একটি 6.31 ইঞ্চির একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বলে জল্পনা চলছে।
Photo Credit: X/@yabhishekhd
OnePlus 15T may sport a 6.31-inch display with 165Hz refresh rate support
OnePlus 15T মার্চে লঞ্চ হতে পারে। এটি OnePlus 15 সিরিজের তৃতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে আসছে। অফিসিয়াল রিলিজের আগেই ফোনটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। আসন্ন ফোনের সাদা রঙের একটি মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসটির বাম দিকের কোণে আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে, যা iPhone 17 Pro সিরিজের কথা মনে করাবে। OnePlus 15T প্রিমিয়াম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 165Hz রিফ্রেশ রেট, 100W ফাস্ট চার্জিং, 7,500mAh ব্যাটারির মতো ফিচার্সের সাথে আসতে পারে। জানিয়ে রাখি, এটি 6.31 ইঞ্চির একটি কম্প্যাক্ট ফোন হবে বলে জল্পনা চলছে।
ফাঁস হওয়া ছবি অনুসারে, OnePlus 15T-এর পিছনের প্যানেলের ডিজাইন ছিমছাম প্রকৃতির। লেটেস্ট iPhone 17 Pro সিরিজের আদলে উপরের দিকে আয়তকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে উল্লম্বভাবে ডুয়াল ক্যামেরা সেটআপ সাজানো আছে। মডিউলের বাম পাশে এলইডি ফ্ল্যাশ বর্তমান। ডিভাইসটি রিলাক্সিং মাচা, হিলিং হোয়াইট চকোলেট, ও পিওর কোকা নামের রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে।
কোর স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস 15টি মডেলের সামনে 6.32 ইঞ্চির ফ্ল্যাট এলটিপিও ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এটি IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা পাবে বলে আশা করা হচ্ছে।
OnePlus 15T ডুয়াল ক্যামেরা সিস্টেমের সাথে আসতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 700) মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (3.5x অপটিক্যাল জুম) থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফোনে Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।
ওয়ানপ্লাসের নতুন ফোন 3nm ফ্যাব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করবে। এটি 16 জিবি LPDDR5x র্যাম ও 1 টেরাবাইট পর্যন্ত UFS 4.1 স্টোরেজ অপশনে আসতে পারে। ফোনটিতে 7,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি মিলতে পারে৷ এতে ওয়্যারলেস চার্জের সুবিধা না থাকলেও, 100 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার আশা করা হচ্ছে।
উল্লেখ্য, OnePlus 15 এবং OnePlus 15R গত বছর ভারতে এসেছে। OnePlus 15T এ দেশে OnePlus 15s নামে লঞ্চ হতে পারে। সে ক্ষেত্রে এটি OnePlus 13s মডেলের উত্তরসূরী হবে। তবে সংস্থা ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চের বিষয়ে কিছু ঘোষণা করেনি। ওয়ানপ্লাস চীনে ফোনটির লঞ্চের তারিখ শীঘ্রই জানিয়ে দিতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile