Vivo V70 FE: ভিভো 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের তারিখ ফাঁস হল

Vivo V70 FE স্মার্টফোনের লঞ্চের তারিখ, ফিচার্স, ও সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Vivo V70 FE: ভিভো 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের তারিখ ফাঁস হল

Vivo V70 FE may feature a 200-megapixel camera

হাইলাইট
  • Vivo V70 FE ফোনে 200MP ক্যামেরা ও 4K ভিডিও রেকর্ডিংসাপোর্ট থাকবে
  • ফোনটি 7,000mAh ব্যাটারি ও 90W চার্জিং স্পিডের সাথে আসছে
  • Vivo ছয় বছর সফটওয়্যার আপডেট দিতে পারে
বিজ্ঞাপন

Vivo V70 এবং V70 Elite ভারতে লঞ্চ হওয়ার রেশ এখনও কাটেনি। ইতিমধ্যেই ভিভো V70 লাইনআপের অধীনে আরও একটি মডেল বাজারে আনার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে, যার নাম Vivo V70 FE। ফোনটি ফেব্রুয়ারির 28 তারিখে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। এই স্মার্টফোনের প্রধান আকর্ষণ OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল ক্যামেরা। এটি ভারতেও আসার দাবি করা হয়েছে, তবে স্পেসিফিকেশনে কিছু বদল থাকতে পারে। Vivo V70 FE মডেলের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও ফিচার্স সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও এখনও কোম্পানি লঞ্চের বিষয়ে কিছু ঘোষণা করেনি।

Vivo V70 FE আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে

টেক ব্লগার প্যাশনেটগিকজের দেওয়া তথ্য অনুসারে, ভিভো ভি70 এফই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। পিছনের প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

ডিভাইসের সামনের এবং পিছনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এতে AI ট্রাভেল পোট্রেট, AI বেস্ট ফেস, AI রিটাচ, ও ফিল্ম ফটোর মতো ক্যামেরা মোড মিলবে। ফ্রন্টে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড প্যানেল থাকবে। এটি 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

ক্যামেরার পাশাপাশি পাওয়ার ব্যাকআপ এমনই এক ডিপার্টমেন্ট যেখানে Vivo V70 FE নজর কাড়বে। এটি 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ক্যাপাসিটির ব্লু ভোল্ট ব্যাটারি পাবে, যা 90 ওয়াট (W) ফ্ল্যাশ চার্জ (ওয়্যার্ড) সাপোর্ট করবে। প্রসঙ্গত, Vivo V70 এবং V70 Elite মডেলে 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ভাল অডিওর জন্য ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট বলছে, ভিভোর নতুন ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Dimensity 7360 Turbo প্রসেসর ব্যবহার হবে। মেমরি অপশনের মধ্যে 8 জিবি + 12 জিবি র‍্যাম ও 256 জিবি + 512 জিবি স্টোরেজ থাকতে পারে৷ সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড থাকবে। কোম্পানি ছয় বছর সিকিউরিটি আপডেট দিতে পারে। হ্যান্ডসেটটি পার্পেল, ওশান ব্লু, ও টাইটেনিয়াম সিলভার রঙের বিকল্পে আসবে।

প্রসঙ্গত, Vivo V70-এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম ভারতে 45,999 টাকা রাখা হয়েছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা। এটি লেমন ইয়োলো ও প্যাশন রেড রঙে উপলব্ধ। Vivo V70 Elite-এর দাম 51,999 টাকা (8 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে। ফোনটি প্যাশন রেড, স্যান্ড বেইজ, ও অথেন্টিক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »