Croma Everything Apple সেলে iPhone 17 পকেটস্থ করা যাবে 44,768 টাকায়।
Photo Credit: Apple
iPhone 16 was launched in India in September 2024, priced at Rs.79,900
iPhone, iPad, MacBook, ও Apple Watch-এর মতো পণ্যে ছাড় নিয়ে Croma Everything Apple সেল শুরু হয়েছে। এই সেলে iPhone 16 ও iPhone 17 অভাবনীয় ডিসকাউন্টে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। কোম্পানি 5,000 টাকার ক্যাশব্যাক অফার ও নির্বাচিত ক্রেডিট এবং ডেবিট কার্ডে 10,000 টাকার ডিসকাউন্ট অফার করছে। যারা তাদের বর্তমান iPhone আপগ্রেড করতে চান বা Android থেকে iOS-এ আসার পরিকল্পনা করছেন, সেই সমস্ত ক্রেতারা ক্রোমার স্পেশাল অফারের সুযোগ নিয়ে বাজারদরের চেয়ে অনেক কম দামে আইফোন কেনার সুযোগ পাবে। iPhone 16 মাত্র 35,991 টাকায় কেনা যাবে, যেখানে লেটেস্ট iPhone 17 পকেটস্থ করা যাবে 44,768 টাকায়। চলুন দেখে নিই, এই অফার কীভাবে কাজ করবে।
ক্রোমা এভরিথিং অ্যাপল সেলে iPhone 16-এর দাম সাময়িকভাবে কমে 63,490 টাকা হয়েছে, যা লিস্টিং প্রাইসের থেকে 6,410 টাকা কম। ক্রোমা 1,500 টাকা মূল্যের কুপন ডিসকাউন্ট অফার করছে। সাথে 6,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। আবার যে সব ক্রেতা পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করতে চান, তাদেরকে 16,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে। এছাড়াও, Tata Neu-তে Neu কয়েনের মাধ্যমে 3,999 টাকা সাশ্রয় করা যাবে।
iPhone 16
সমস্ত অফার যোগ করে iPhone 16 মডেলের 128 জিবি স্টোরেজের দাম 35,991 টাকায় নেমে আসবে। অন্য দিকে, iPhone 17 (256 জিবি) পকেটস্থ করা যাবে 44,798 টাকায়। এটি 82,900 টাকায় ভারতে রিলিজ হয়েছিল। ক্রোমা সেল উপলক্ষে 2 শতাংশ কুপন ছাড় অফার করছে, যার মূল্য হল 1,658 টাকা। এক্সচেঞ্জ বোনাস হিসেবে 8,000 টাকা দেওয়া হচ্ছে। আপনি পুরনো ফোনের জন্য 23,500 টাকা এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।
এছাড়াও, Tata Neu কয়েনের মাধ্যমে 4,974 টাকা সাশ্রয়ের সুযোগ। ফলে আইফোনের লেটেস্ট মডেলের দাম 44,768 টাকায় নেমে আসবে। ল্যাপটপের মধ্যে গত বছরের M4 প্রসেসর চালিত MacBook Air (2025) বিক্রি হচ্ছে 85,990 টাকায়। ভারতে লঞ্চ হওয়ার সময় দাম 99,900 টাকা ছিল। iPad Pro (2025) মডেলের লিস্টিং প্রাইস 1,29,900 টাকা। কিন্তু সেলে 99,900 টাকায় পাওয়া যাচ্ছে।
iPhone 17
ক্রোমা এভরিথিং অ্যাপল সেলে 11th জেনারেশন iPad মিলছে 31,490 টাকায়, যেখানে লঞ্চ প্রাইস হল 34,900 টাকা (Wi-Fi)। স্মার্টফোন, ল্যাপটপ, আইপ্যাড ছাড়াও, Apple Watch SE 3 ভাল ছাড়ে বিক্রি হচ্ছে। এটি কেনা যাবে 23,900 টাকায়। পাশাপাশি Watch Series 11 ও AirPods Pro 3 মিলছে যথাক্রমে 23,900 ও 44,400 টাকায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon