Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত

Motorola Edge 70 Fusion-এর ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে কোম্পানি।

Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত

Photo Credit: Motorola

Motorola Edge 70 Fusion is said to feature world’s first 50MP Sony-LYT 710 sensor

হাইলাইট
  • Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT710 ক্যামেরা যুক্ত ফোন
  • এটি 7,000mAh ব্যাটারি ও 68W ফাস্ট চার্জের সাথে আসছে
  • ফোনে 144 হার্টজ কোয়াড কার্ভড স্ক্রিন নিশ্চিত করা হয়েছে
বিজ্ঞাপন

Motorola Edge 70 Fusion মার্চের শুরুতে ভারতে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে৷ সংস্থাটি আগের সপ্তাহে ফোনের আগমনের বিষয়ে জানিয়েছিল৷ আর আজ নতুন টিজারের পাশাপাশি ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও ফিচার্স সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছে কোম্পানি৷ দাবি করা হয়েছে, এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হবে যা 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরা সেন্সর ব্যবহার করছে৷ Motorola Edge 70 Fusion কোয়াড কার্ভড স্ক্রিনের সাথে আসছে৷ ডিভাইসে 5,200 নিট পিক ব্রাইটনেস, 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ও সমস্ত ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট মিলবে৷

Motorola Edge 70 Fusion স্পেসিফিকেশন, ফিচার্স

মোটোরোলা এজ 70 ফিউশন-এর একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্টে চালু হয়েছে৷ সেখানে একাধিক তথ্য আপডেট করেছে কোম্পানি৷ এটি ফেব্রিক ফিনিশ (ভিগান লেদার) যুক্ত ব্যাক প্যানেলের সাথে তিন রঙের বিকল্পে বিক্রি হবে৷ ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও কার্ভড প্যানেল থাকবে৷ ডিসপ্লেটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ও SGS আই প্রোটেকশন অফার করবে৷

Motorola Edge 70 Fusion স্মার্ট ওয়াটার টাচ 3.0 সাপোর্ট করবে৷ ফলে ভেজা আঙুলেও টাচ ঠিকমতো কাজ করবে৷ ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে বিশাল 7,000mAh ব্যাটারি৷ এটি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ টার্বোপাওয়ার চার্জার বাক্সের ভিতরে দেওয়া থাকবে৷ ব্যাটারিতে সিলিকন কার্বন প্রযুক্তির ব্যবহার হওয়ার ফলে ফোনের পুরুত্ব 7.99 মিমি রাখা সম্ভব হয়েছে৷ 

মোটোরোলার আসন্ন ফোন Edge 70 ও ফ্ল্যাগশিপ Signature মডেলের আদলে ডিজাইন করা হয়েছে৷ হ্যান্ডসেটের পিছনে চৌকো ক্যামেরা মডিউলের ভিতরে প্রতিটি সেন্সর ও এলইডি ফ্ল্যাশের জন্য আলাদা রিং রয়েছে৷ টিজার অনুসারে, এটি ট্রিপল ক্যামেরার সাথে আসছে৷ প্রাইমারি ক্যামেরায় কোয়াড পিক্সেল এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 12-24 মিমি ফোকাল দৈর্ঘ্যসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরা সেন্সর থাকছে৷

Edge 70 Fusion ফোনের ফাঁস হওয়া মার্কেটিং রেন্ডার অনুসারে, এটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করবে৷ এর সাথে 8 জিবি / 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশন মিলতে পারে৷ স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার থাকতে পারে৷ নতুন ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে৷ 

প্রসঙ্গত, পূর্বসূরি Motorola Edge 60 Fusion ভারতে 2025 সালের এপ্রিলে লঞ্চ হয়েছিল৷ Dimensity 7400 প্রসেসর চালিত এই ফোনের দাম 22,999 টাকা থেকে শুরু হয়ে 24,999 টাকা পর্যন্ত গিয়েছিল৷ আশা করা হচ্ছে যে, উত্তরসূরি Edge 70 Fusion এ দেশে 30,000 টাকার রেঞ্জে লঞ্চ হবে৷

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and stylish IP69-rated design
  • Vibrant 120Hz display
  • Stereo speakers sound great
  • Good for mid-level gaming
  • Good primary camera
  • Charges up quickly
  • Expandable storage
  • Bad
  • Moto AI experience needs polish
  • Sluggish camera app needs work
Display 6.70-inch
Processor MediaTek Dimensity 7400
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 13-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5500mAh
OS Android 15
Resolution 1220x2712 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »