Samsung Galaxy S26 সিরিজের প্রাইভেসি স্ক্রিনের সৌজন্যে পাশ থেকে ফোনের ডিসপ্লের লেখা বা অন্য কনটেন্ট দেখা যাবে না।
Samsung Galaxy S26 Ultra's privacy screen feature showcased
Samsung Galaxy S26 সিরিজ পরশুদিন বছরের প্রথম Galaxy আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হবে। এই লাইনআপের অধীনে তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসবে: Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra। আসন্ন ফোনগুলির অন্যতম আকর্ষণ হবে প্রাইভেসি স্ক্রিন। এটি এমন এক ফিচার যা কোম্পানি লঞ্চ ইভেন্ট পর্যন্ত গোপন রাখার পরিকল্পনা করছিল। কিন্তু একজন ইউটিউবার অফিসিয়াল রিলিজের আগেই Galaxy S26 Ultra কিনতে সক্ষম হয়েছেন। তিনি দাবির প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়াতে হাতে ধরা ফোনটির ছবি প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি একটি ভিডিওতে আসন্ন হ্যান্ডসেটের প্রাইভেসি স্ক্রিন ফিচার দেখিয়েছেন।
ইউটিউবার সাহিল কারোল দাবি করেছেন, তিনি লঞ্চের আগেই 12,000 দিরহাম (প্রায় 2.96 লক্ষ টাকা) দিয়ে Galaxy S26 Ultra কিনেছেন। ভিডিও পোস্ট করে তিনি জল্পনায় থাকা প্রাইভেসি স্ক্রিন ফিচারের ডেমো প্রদর্শন করেছেন। এটি চালু থাকা অবস্থায় পাশের কোণ থেকে ডিসপ্লে অন্ধকার ও অস্পষ্ট হয়ে যায়। কিন্তু যিনি ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে একেবারে স্পষ্ট ও পরিষ্কার থাকে।
কেউ পাশ থেকে ফোন দেখার চেষ্টা করলে, তারা স্ক্রিনের লেখা বা অন্য কনটেন্ট স্পষ্টভাবে বুঝতে পারবে না। ফলে বাস, অটো, ট্রেন, বা রাস্তায় ব্যক্তিগত পরিসরে অন্যরা উঁকিঝুঁকি দিতে পারবে না। ভিড়ভাট্টা পরিবেশে অনেক সময় দরকারে ফোনে এমন সংবেদশীল তথ্য খুলতে হয়, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না। প্রযুক্তিটি সেই কথা মাথায় রেখে তৈরি হয়েছে। ফলে ব্যবহারকারীদের প্রাইভেসি নিয়ে চিন্তা করতে হবে না।
Privacy Display #SamsungS26Ultra pic.twitter.com/ucPDvdnYzr
— Sahil Karoul (@KaroulSahil) February 22, 2026
স্যামসাং নিজেও জানিয়েছে, প্রাইভেসি স্ক্রিন ফিচার একাধিক সেটিংসের সাথে আসবে। অর্থাৎ প্রয়োজন অনুসারে ভিজিবিলিটি বাড়ানো বা কমানো যাবে, যাতে অন্যরা ডিসপ্লের কতটুকু দেখতে পাবে, তা কন্ট্রোল করা যায়। অর্থাৎ এটি ফ্ল্যাগশিপ গ্যালাক্সি মডেলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপগ্রেড হবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S26 সিরিজে মার্কেট অনুসারে Snapdragon 8 Elite Gen 5 কিংবা Exynos 2600 প্রসেসর ব্যবহার হতে পারে। Galaxy S26 ও Galaxy S26+ যথাক্রমে 6.3 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে। দুই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 12 মেগাপিক্সেল 3X টেলিফটো ক্যামেরা থাকবে।
Samsng Galaxy S26 Ultra স্মার্টফোনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকার সম্ভাবনা৷ সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। 5,000mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। S26 সিরিজ বুধবার ভারতীয় সময় রাত 11:30টায় লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999